সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ সময় দেখুন

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় তারা। চার দিনেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে। জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাশিনগর আল আমিন মাদ্রাসায় যেতে বাড়ি থেকে বের হয় মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার। এরপর রাত পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘ গত চার দিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে মাহিমা আক্তার মাহির নিখোঁজের বিষয়ে তার মা তাছলিমা আক্তার বাদি হয়ে থানায় জিডি করেছেন। নিখোঁজ মাহিয়া আক্তার মাহির মা তাছলিমা আক্তার বলেন, আমার মেয়ে বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত বাড়িতে না আসায় আমরা চারদিকে খোঁজখবর নিই। না পেয়ে থানায় জিডি করেছি। আমার মেয়ের সন্ধান চাই। কাশিনগর আলা আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার মাদ্রাসা উপস্থিত হয়নি তারা। তাদের পরিবারের মাধ্যমে জানতে পারি, তারা দুজন মাদ্রাসার আসার পথে নিখোঁজ হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন কালবেলাকে বলেন, আজ বিকেলে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD