সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এর সাথে বিএনপির সংসদীয় প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত আমার নির্বাচনী এলাকার কোন রোগী যেন চিকিৎসা ওষুধ ছাড়া কেউ ফেরত না যায় ডাঃ লিটন আমাদের স্ব স্ব অবস্থান হতে ত্রিশালের মানুষের উন্নয়ন ও কল্যানে কাজ করতে হবে ডাঃ মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকদের ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ লিটনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ২১ ফেব্রুয়ারী আমাদের অনুপ্রেরনা যোগাবে-সংসদ সদস্য ডাঃ লিটন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সভাপতি না হয়েও ত্রিশাল উপজেলা যুবদলের হাল ধরে রেখেছেন জুয়েল মন্ডল একজন মেধাবী ছাত্রীর কৃতিত্ব

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা- ২০২৬ শেষ হয়ছে। ফাইনাল খেলায় পপুলেশন সায়েন্স বিভাগ ২-১ সেটে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে এবং কলা অনুষদ ২-১ সেটে চারুকলা অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নতুন প্রশাসনিক ভবন সংলগ্ল ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভলিবল খেলা একটি চরম উত্তেজনার খেলা। যেকোন খেলাই শুধু বিনোদন নয়, শারীরিক ও মানসিক বিকাশ ও সু¯’্যতার জন্য অপরিহার্য। খেলা এবং শারীরিক ব্যায়াম যেকোন মানুষের জন্যই অতীব প্রয়োজন। এছাড়া খেলা একে অপরের

সাথে মেলবন্ধন ও বন্ধুত্বের প্রতীক। তাই শিক্ষার্থীদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমরা বিভিন্ন ধরণের টুর্নামেন্টের আয়োজন করছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে।’ বিজয়ী এবং বিজিত দলসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপত্মরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরর্চচা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি দল (ছাত্র) এবং ৬টি দল (ছাত্রী) অংশগ্রহণ করেছে। উল্লেখ্য গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার নতুন প্রশাসনিক ভবন সংলগ্ল ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD