মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

একজন মেধাবী ছাত্রীর কৃতিত্ব

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৮ সময় দেখুন
একজন মেধাবী ছাত্রীর কৃতিত্ব

শাওলিন জাহান ইদি, একজন প্রখর মেধাবী ছাত্রীর নাম।ইদির গর্বিত পিতা আবুয়াল খায়ের মাতুব্বর বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ স্বনামধন্য কর্মকর্তা।শাওলিন জাহান ইদি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ স্তরের শিক্ষা কার্যক্রমে প্রখর মেধাবৃত্তির স্বীকৃতি পেয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় সর্বোচ্চ মেধা স্কোর পেয়ে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।তিনি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ মিরপুর ঢাকায় অবস্থিত ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্সে মেধাতালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
শাওলিন জাহান ইদি ২০২৩ সালে আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি হতে ফুল-স্কলারশিপ পেয়ে সেখান থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ কৃতিত্বের সাথে মাস্টার ডিগ্রী অর্জন করেন এবং ওই বিশ্ববিদ্যালয় হতে বহুগুনে গুণান্বিতা ছাত্রী হিসেবে ২০২৫ সালে ফিনিক্স অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়।

শাওলিন জাহান ইদি বর্তমানে আমেরিকার কলোরাডো স্কুল অফ মাইনস রিসার্জ ইনস্টিটিউটে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করছেন।

শাওলিন জাহান ইদি একজন মেধাবী ছাত্রী হিসেবে বাংলাদেশের গর্ব। কর্মজীবনে সে তার মেধা ও সাফল্য মানবতার কল্যাণে নিয়োজিত করবে বলে তার শুভাকাঙ্ক্ষীরা আশাবাদী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD