শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার, মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করেছেন তাঁর নাতনি জাইমা রহমান। ময়মনসিংহ রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ত্রিশালে লোড মিস্ত্রির অবহেলা: ইটভাটায় ব্যাপক ক্ষতি ত্রিশাল সরকারি নজরুল কলেজে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাঁশ নিয়ে দৌড়ানোর ঘটনায় মামলা: ঠিকাদারের ম্যানেজার ফোরকান গ্রেপ্তার স্বাধীনতা পদক ২০২৬: আজ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী চীন সফরে বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা মোবাইল কোর্টে ত্রিশালে মাদক সেবনকারী ও বিক্রেতার জেল ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই মাদক৷ ব্যবসায়ী আটক

সভাপতি না হয়েও ত্রিশাল উপজেলা যুবদলের হাল ধরে রেখেছেন জুয়েল মন্ডল

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ সময় দেখুন
সভাপতি না হয়েও ত্রিশাল উপজেলা যুবদলের হাল ধরে রেখেছেন জুয়েল মন্ডল

সভাপতি না হয়ে ও দীর্ঘদিন যাবত ত্রিশাল উপজেলা যুবদলের হাল ধরে রেখেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা রাজনীতির এক উজ্জ্বল ও বিশ্বস্ত নেতার নাম মাজাহারুল আলম জুয়েল মন্ডল।
রাজপথ থেকে উঠে আসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তুখোড় ছাত্রনেতা বর্তমানে ত্রিশাল উপজেলা যুবদলের সভাপতি না হয়েও দলের কান্ডারি হয়ে দক্ষতার সহিত দল পরিচালিত এখন করায় সাধারণ নেতাকর্মীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জুয়েল মন্ডল ।
তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দলের দূঃসময়ে আন্দোলন-সংগ্রামে তার অকুতোভয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতায় তাকে ঘিরে এখন স্বপ্ন দেখছে তৃণমূল যুবদলের নেতাকর্মীরা।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যখন মামলা-হামলার ভয়ে অনেকে রাজনীতির মাঠ থেকে দূরে সরে গিয়েছিলেন তখনও আন্দোলনে মাঠে ধাপিয়ে বেরিয়ে রাজনীতির মাঠ কাপিয়েছেন জুয়েল মন্ডল।
স্থানীয় নেতাকর্মীদের মতে, শত প্রতিকূলতা ও ‘রক্তচক্ষু’ উপেক্ষা করে জুয়েল মন্ডল যুবদলকে সুসংগঠিত রাখতে দিনরাত পরিশ্রম করেছেন। রাজপথের প্রতিটি কর্মসূচিতে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে তিনি প্রমাণ করেছেন দলের প্রতি তার আনুগত্য ও সাহসিকতা।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা মাহবুবুর রহমান লিটনকে বিজয়ী করতে মাজাহারুল আলম জুয়েল মন্ডলের ভূমিকা ছিল ঈর্ষণীয়।
জুয়েল মন্ডল তার যুবদলের বিশাল কর্মী বাহিনী নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিরলস গণসংযোগ এবং সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এই ত্যাগী ও সময়োপযোগী ভূমিকা দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সাধারণ কর্মীদের মাঝেও পরিলক্ষিত হয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। ত্রিশাল উপজেলা যুবদলের সাধারণ নেতাকর্মীদের জোরালো দাবি বর্তমান প্রেক্ষাপটে মাজাহারুল আলম জুয়েল মন্ডলকে উপজেলা যুবদলের আহ্বায়ক নির্বাচিত করে দলকে আরো সুসংগঠিত করা হোক।
যুবদল নেতা সাইফুল বলেন- মাজহারুল আলম জুয়েল ভাই বিগত দিনে দলের চরম দুঃসময়ে যুবদলের হাল ধরে রেখেছেন যুবদলকে সঠিক ভাবে পরিচালিত করে তিনি নিজের যোগ্যতা ও নেতৃত্বের প্রমাণ রেখেছেন । যুবদল নেতা শাহীন বলেন জুয়েল মন্ডল যুবদলের সভাপতি না হয়েও দলের শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যেভাবে নেতৃত্ব প্রদান করেছেন এমন দক্ষ ও জন বান্ধব নেতারি দলের সুসময়ে যুবদলের সভাপতি বানানো উচিত।
উপজেলার যুবদল নেতা নয়ন বলেন, জুয়েল মন্ডলের নেতৃত্বে যুবদলের একটি শক্তিশালী ও আধুনিক সংগঠনে পরিণত হবে তার কোন বিকল্প নাই। উপজেলার সাধারণ কর্মীদের মতে, রাজপথের এই পরীক্ষিত নেতাকে যথাযথ মূল্যায়ন করা হলে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ত্রিশাল যুবদল হবে রাজপথের প্রধান শক্তি। যুবদল নেতা সুমন বলেছেন- আওয়ামী দুঃশাসনের সময় হামলা মামলা কে উপেক্ষা করে আমাদের যুবদল নেতাকর্মীদের আগলে রেখে যেভাবে জুয়েল মন্ডল আন্দোলনে ভুমিকা রেখেছেন দলের দুঃসময়ের এই কান্ডারীকে সুসময়ে কান্ডারীর আসনে বসাতেই হবে।
যুবদল নেতা ফয়সাল বলেন শুধু দুঃসময়েই নয় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাজহারুল আলম জুয়েল মন্ডল যুবদলের শতশত নেতাকর্মীকে নিয়ে দলের প্রার্থী কে বিজয়ী করতে যে ভুমিকা রেখেছেন তা নজির বিহীন ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির ১৭ বছরের দুঃসময় পার করে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরস্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করেছে। বিএনপির স্বপ্ন বাস্তবায়ন ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একজন কর্মী বান্ধব নেতা হিসেবে জুয়েল মন্ডল পারেন ত্রিশাল যুবদলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে,তাই ত্রিশালের যুবদলের নেতৃত্ব প্রদানে মাজহারুল আলম জুয়েলের বিকল্প দেখছেন না তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD