শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্যের নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ২৫ মে এবার ত্রিশালেই জাতীয় পর্যায়ে পালিত হবে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী ত্রিশালের মানুষের কষ্ট লাঘবে কোন এলাকায় কি সমস্যা আছে তা দেখে দেখে সেই সমস্যার সমাধান করা হবে-এমপি ডাঃ লিটন নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ত্রিশালে ৩ বছরের শিশু মৃত্যুর ঘটনায় ঘাতক পিতা সোহাগ ও তার প্রথম স্ত্রী জাকিয়া গ্রেফতার জনগনের ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা যাবে না এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকদের ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ সময় দেখুন
ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকদের ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকরা ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
রোববার সকাল সাড়ে ১০টায় দিকে পৌর সভার ৭ নং ওয়ার্ডের ইভা ফিলিং স্টেশন এলাকায় সিএনজি চালকরা ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়রে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়,যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।খবর পেয়ে ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনসহ পুলিশ টহল টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজি চলকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। সিএনজি চালকরা জানায়, ময়মনসিংহের মেডিকেল কলেজ গেইট এলাকায় ত্রিশাল টু ময়মনসিংহ গামী সিএনজি প্রতি সিএনজি হতে পূর্বে ২০-৩০ টাকা নেয়া হতো । কিন্তু রবিবার সকাল থেকে ৭০ টাকা এবং মাসিক ১ হাজার টাকা কার্যকর করার ফলশ্রুতিতে ত্রিশাল দরিরামপুরে সিএনজি চালকগণ সম্মিলিত হয়ে রাস্তা অবরোধ করে। চালকরা আরো জানান, পূর্বে থেকে ময়মনসিংহে সদর শ্রমিক নেতা দুকুল এর নেতৃত্বে টাকা সংগ্রহ করত মোঃ রফিক ও মোঃ মদন। কিন্তু রোবরার হঠাৎ ইজারার টাকা ২০ টাকা থেকে বাড়িয়ে করে ৭০ টাকা এবং মাসিক ১ হাজার টাকা বৃদ্ধি করায় আমরা রাস্তা অবরোধে বাধ্য হই।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, আপাতত সিএনজি চালকদের সাথে কথা বলে তাদের অবরোধ প্রত্যাহর করা হয়েছে। যেহেতু ঘটনা ময়মনসিংহ সদরের সেহেতু আমি পুলিশ সুপার স্যারের সাথে কথা বলে বিষয়টার সুষ্ঠ সমাধান করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD