বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

রফিকুল ইসলাম শামীম,
  • আপডেটের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২১০ সময় দেখুন
ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত এক হত্যা মামলায় একই পরিবারের পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন,ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের জসিম উদ্দিন, তার স্ত্রী হুরেনা খাতুন, তাদের ছেলে রিয়াদ, একই এলাকার আবদুর রশিদ ও তার স্ত্রী জুনাকি আক্তার।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুন জমি নিয়ে বিরোধের জেরে সেনেরচকপাড়া গ্রামের মো. আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. হাফিজুল ইসলাম পরদিন ত্রিশাল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচারিক প্রক্রিয়ায় আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্য-প্রমাণ, শুনানি ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি ও বাদী পক্ষ আদালতে উপস্থিত ছিলেন।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলম মামুন জানান, জমি নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।
এদিকে আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD