রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ত্রিশালের মানুষের কষ্ট লাঘবে কোন এলাকায় কি সমস্যা আছে তা দেখে দেখে সেই সমস্যার সমাধান করা হবে-এমপি ডাঃ লিটন

রফিকুল ইসলাম শামীম,
  • আপডেটের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪০ সময় দেখুন
ত্রিশালের মানুষের কষ্ট লাঘবে কোন এলাকায় কি সমস্যা আছে তা দেখে দেখে সেই সমস্যার সমাধান করা হবে-এমপি ডাঃ লিটন

ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান বলেছেন ত্রিশালের মানুষের কষ্ট লাঘবে ত্রিশালের ১২ ইউনিয়ন কোন এলাকায় কি কি সমস্যা আছে তা দেখে দেখে সেই সমস্যার সমাধান করা হবে। মাত্র ৫০ দিনের মধ্যে আমি আপনাদেও এই মোক্ষপুর এলাকার প্রত্যন্ত অঞ্চলের একটি খুব গুরুত্বপূর্ণ উন্নয়নের কাজ নিয়ে এসে আজ এই কাজের উদ্বোধন করলাম। এই খাল খনন ও সইজ গেট নির্মান হলে এই এলাকার জলাবদ্ধতা নিরসন,এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন হবে এবং আমিষ জাতীয় খাদ্যের চাহিদাও কিছুটা মিটবে বলে আশা করছি। এটা আজ করে দিয়ে গেলাম আপনাদের এলাকার উন্নয়নে যে কোন রকমের সহযোগীতার দরকারে আপনারা আমাকে জানাবেন আমি যত দ্রুত পারি তার সমাধান করে দিব। এই খাল খননে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্স কে সর্বাত্মক সহযোগীতা করবেন। যাতে তিনি দ্রুত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে বৃষ্টি শুরু হওয়ার আগেই খনন কাজটি শেষ করতে পারেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প জাইকার অর্থায়নে (২য় পর্যায়) এর আওতায় ৫২৮০ মিটার দৈর্ঘ্যেও লালপুর থেকে শেষ কইতরবাড়ি পর্যন্ত মরা খাল উপ-প্রকল্পের (এসপি নং-৩৪১০৮) পুনঃখনন কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য প্রধানকালে তিনি এসব কথা বলেন।


খাল খনন ব্যয় ধরা হয়েছে ৯৭ লক্ষ ২৪ হাজার ৮ শত ৩৯ টাকা। খালের স্লুইস গেট মেরামত, বক্স কালভার্ট নির্মাণ, অফিস ঘর মেরামতের ব্যয় ধরা হয়েছে ৩৩ লক্ষ ৮০ হাজার৪ শত৬৭ টাকা। এই খালটি প্রথম খনন হয়েছিল ২০১২-১৩ অর্থ বছরে। শনিবার সন্ধ্যায় মোক্ষপুর ইউনিয়নের লালপুর কৈতরবাড়ী স্থানে এই উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন,খাল পুনঃখনন সম্পর্কে উপজেলা প্রকৌশলী বলেন মরা খাল খননের ফলে সেচের আওতায় আসবে ৪৫০ হেক্টর জমি। ৪৫২ টি পরিবার এই খাল খননের সুবিধা পাবে।চারপাশের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এসময় আর উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মোঃ জাহেদ আলী আকন্দ, ইমান আলী সরকার, আনোয়ার হোসেন তোতা, রুস্তম আলী আকন্দ, আনেয়ার সরকার, ইব্রাহিম খলিল সহ অত্র এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এই অবহেলিত এলাকাটিতে কৃষি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান ও হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD