ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন-আমি সংসদ সদস্য আপনারা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাদের সকলের কাজইে হলো জন গনের সেবা করা,তাই আমাদের সকলকে স্ব স্ব অবস্থান হতে ত্রিশালের উন্নয়ন ও ত্রিশালের মানুষের কল্যানে কাজ করতে হবে। তিনি ২৩ ফেব্রুয়ারী সোমবার ত্রিশাল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার(ভুমি)মাহবুবুর রহমান,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন,ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া,যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ।
