বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩ বছর পর ময়মনসিংহের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায় অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন করছেন ট্রেজারারের দায়িত্ব, দুই মাস শূন্য ট্রেজারার, ত্রিশালে অসহায় বৃদ্ধার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ইউএনও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দুর্যোগেও পরীক্ষা চলবে, প্রয়োজনে স্থগিতের সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন; রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির চেষ্টায় দুই ব্যবসায়ীকে জরিমানা এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের প্রতিবাদ ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ত্রিশালে ঘর ভাঙচুর ও জমি দখল ও মারধোর

রফিকুল ইসলাম শামীম,
  • আপডেটের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ সময় দেখুন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ত্রিশালে ঘর ভাঙচুর ও জমি দখল ও মারধোর

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা এলাকায় আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি খেকু সেলিম মিয়াও তার দলবলের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে|
অভিযোগে জানাগেছে, প্রবাসী সামাদ এর ভুক্তভোগী পরিবার গত ১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারী করার জন্য আদালতে একটি মামলা দায়ের করেন| ভূমি খেকু সেলিম মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী আদালতের আদেশ অমান্য করে গত ১৯ মার্চ সকালে জমি দখল করে নেওয়ার চেষ্টা করে পরে সেলিম মিয়া ও তার বাহিনী|
৩১ মার্চ ভুক্তভোগী পরিবারের উপর হামলা করে বাদীর চৌচালা ঘর ভাংচুর করে বাদীর লোকজন বাধা দিতে গেলে সেলিম ও তার সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে হামলায় নারীসহ অন্তত ৫ জন মারাত্মক আহত হয়েছেন|
জমির মালিক সামাদ মিয়ার লোকজনকে মারধোর করেই তারা ক্ষান্ত হনননি সেলিম তার বাহিনী নিয়ে গত ৬ এপ্রিল সোমবার বাদীর দখলিয় জমি জোরপূর্বক দখলে নিতে চার দিক দিয়ে টিনের বেড়া দিয়ে আটকে দেন| বাদীর দাবী বিবাদী সেলিম মিয়া টাকার বিনিময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে এই হামলা চালিয়েছেন| ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল সামাদ মিয়া ১১০৮০ নং রেজিস্ট্রিকৃত হেবার ঘোষণাপত্র দলিল মূলে এক কাঠা জমির মালিক হন| জমিটি এক সময় পুকুর ছিল| সামাদ মিয়া পুকুরে মাটি ভরাট করে বসবাসের উপযোগী করেন| সেখানে তিনি একটি ঘর নির্মাণ করে এবং বিভিন্ন ফসলের আবাদ করে আসছিলেন| জমি কাওলার পর নামজারি ও জমা খারিজ সম্পন্ন করে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করে তিনি জমিটি ভোগদখল করছিলেন|
অভিযোগ রয়েছে, একই বাড়ির সেলিম মিয়া ওই জমির ওপর কুদৃষ্টি দিয়ে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালাচ্ছিলেন| সেলিম মিয়া বর্তমানে বাড়িতে অবস্থান করে সে টাকার জোরে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছেন বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন| জমি নিয়ে বিরোধের জেরে আদালত উক্ত জমির ওপর গত ১ ফেব্রুয়ারি ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারির আদেশ দেন | আদেশে ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি)কে বলা হয়েছে বর্তমান দখল কারের দখল অক্ষুন্ন রাখা ও ভূমি নিয়ে যাতে কোন শান্তি ভঙ্গ না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ ত্রিশাল থানাকে নির্দেশ প্রদান করেন|

গত ৬ এপ্রিল সোমবার সামাদ মিয়ার লোকজন জমিতে পরিচর্যা করতে গেলে সেলিম মিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সামাদ মিয়ার ঘরে হামলা চালায়| এসময় সামাদ মিয়ার পিতা ওমর আলী, আব্দুল মতিন, ফারজানা, রোকিয়া ও রাব্বীকে পিটিয়ে গুরুতর আহত করে| এরপর সন্ত্রাসীরা সামাদ মিয়ার তিলে তিলে গড়ে তোলা ঘরটি গুঁড়িয়ে দেয় এবং জমিটি জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলে নেয়|

কান্নাজড়িত কণ্ঠে ছামাত মিয়ার পিতা ওমর আলী( ৮০) বলেন, আমার ছেলে ছামাত মিয়া পুকুর ভরাট করে ঘর তুলেছিলাম, ফসল বুনেছিলাম| সেলিম মিয়ার নেতৃত্বে তার সন্ত্রাসীরা আমার ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে| আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা এই কাজ করেছে| আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি|
এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD