সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্যের নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ২৫ মে এবার ত্রিশালেই জাতীয় পর্যায়ে পালিত হবে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী ত্রিশালের মানুষের কষ্ট লাঘবে কোন এলাকায় কি সমস্যা আছে তা দেখে দেখে সেই সমস্যার সমাধান করা হবে-এমপি ডাঃ লিটন নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ত্রিশালে ৩ বছরের শিশু মৃত্যুর ঘটনায় ঘাতক পিতা সোহাগ ও তার প্রথম স্ত্রী জাকিয়া গ্রেফতার জনগনের ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা যাবে না এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত ত্রিশালে পদোন্নতি পাওয়ায় সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্যের নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন

রফিকুল ইসলাম শামীম,
  • আপডেটের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০ সময় দেখুন
সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্যের নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান । ৪ এপ্রিল শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে সম্মানিত অতিথিবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে প্রতিমন্ত্রীগণকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান।

কনফারেন্স কক্ষে অতিথি গণের সাথে আলাপকালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আহ্বান জানালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যত ধরণের সহযোগিতা প্রয়োজন তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘আমরা দুইজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে এই বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা পরিদর্শনের ব্যবস্থা করতে পেরেছি। তবে ভবিষ্যতে অন্য কোন অনুষ্ঠানে তাঁদের দুইজনকেই অতিথি হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ত্রিশাল ও ময়মনসিংহের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD