মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ত্রিশালে বিএনপির আলোচনা সভা গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী বদলি-পদায়ন ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যাকাণ্ডে নতুন মোড়। খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকা কেজি দরে চাল ফুলবাড়ীয়ায় সেবামূলক কাজে বাধা এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল টেক্সটাইল সিটিতে শ্রমিক নিয়োগে অনিয়মের অভিযোগ, ক্ষোভ শ্রমিকদের কর্নেল অলির বক্তব্যের জবাবে রাশেদ খানের পাল্টা অভিযোগ ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবি, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ ত্রিশালে অনুমোদনহীন ভবন নির্মাণে দেড় লাখ টাকা জরিমানা

গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২২ সময় দেখুন

অদক্ষতা, দায়িত্বে অবহেলা, সেবা প্রদানে অনিয়ম ও দালালের মাধ্যমে কাজ করানোর অভিযোগে গাজীপুর মহানগরীর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনকালে ডিসি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় কাজে অদক্ষতা, দায়িত্বে অবহেলা, সেবা প্রদানে অনিয়ম ও দালালের মাধ্যমে কাজ করানোর বিষয়ে বেশ কিছু অভিযোগ উঠে আসে।

অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমি সেবা নিশ্চিত ও স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD