ময়মনসিংহে মহানগর যুবদলের সিনিয়র নেতা রাজা মিয়া দিল মাদক ব্যবসায়ীদের আক্রমনে নিহত হওয়ার প্রতিবাদে ও অবিলম্বে খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর এলাকাবাসী এ মানব বন্ধন কমসূচী পালন করে। ময়মনসিংহ ১৮নং ওয়ার্ড কৃষ্টপুর রেল কোয়ার্টার বাসিন্দা, ময়মনসিংহ মহানগর যুবদল এর সিনিয়র নেতা রাজা মিয়া দিল গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার রওশন মসজিদের সামনে মাদকের বিরুদ্ধে ও মাদক কারবারীদের বিরোদ্ধে বক্তব্য রাখেন।
মাদক বিরোধী বক্তব্য দেয়ায় গত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা কবীর হোসেন, শুভ, বিনু, আখি, নিশাত, জুলহাস, কাউসার, নূর বানু, বৃষ্টি, রহিমা, আশা, রাজুসহ মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে রাজা মিয়ার বাড়ীতে রাজা মিয়ার উপর আক্রমন করে রাজা মিয়া দিলকে পিটিয়ে গুরুতর আহত করে । পরে রাজা মিয়াকে বাড়ীর লোকজন ও এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর শনিবার বিকেলে রাজা মিয়া দিল এর মৃত্যু হয়। রাজা মিয়া খুনের ঘটনায় ৩ জন আসামী গ্রেপ্তার হলেও হত্যার মূল আসামীসহ অন্যান্য আসামীরা এখনো গ্রেপ্তার হয়
নিহত রাজা মিয়া (৪০) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার মমরোজ মিয়ার ছেলে। তিনি মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অব¯’ায় রাজা মিয়া মারা যান বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।