রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ডাঃ লিটন এর মত বিনিময় ত্রিশাল হাসপাতাল হতে কোন রোগী ঔষধ ছাড়া ফিরত যাবেনা এমপি ডাঃ লিটন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন বাড়ির মালিকের বিরুদ্ধে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । জননিরাপত্তা নিশ্চিতকরণে পদক্ষেপ নেবে প্রশাসন নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Implementing OBE in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Assessment’ শীর্ষক প্রশিক্ষণ

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৯ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে এনামুল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ ঘটনার পর ছোট ভাই স্ত্রীসহ পলাতক রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া এরাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেঝ ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘ দিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মাজহারুল তার বড় ভাই এনামুল হককে প্রায়ই হত্যার হুমকি দিত। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হতে এনামুল হকের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সর্বশেষ শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে জলপাই গাছে এনামুল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ত্রিশাল থানার এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করে।

ত্রিশাল থানার এসআই আলা আমিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম ও মাজহারুলের স্ত্রী পলাতক রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD