বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে যুবদল নেতা রাজার খুনীদের গ্রেপ্তারের দাবীতে মানব বন্ধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ডাঃ লিটন এর মত বিনিময় ত্রিশাল হাসপাতাল হতে কোন রোগী ঔষধ ছাড়া ফিরত যাবেনা এমপি ডাঃ লিটন

নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৮ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Pathways to Higher Education in Foreign Countries’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘প্রায় প্রত্যেক শিক্ষার্থীই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তবে তাদের কেউ যেতে পারে কেউ যেতে পারে না। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেই দেশের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের সাথে যোগাযোগ করে এগোতে হবে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনেক স্কলারশীপের ব্যবস্থা রয়েছে। তবে না জানার কারণে অনেকেই সেই সুযোগ গ্রহণ করতে পারে না। তবে আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চেয়ে বেশি মেধাবী, শুধু তাদের সেই মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ’

উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে তোমরা অবশ্যই স্কলারশীপ নিয়ে যাবে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য আগে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যানুযায়ী এগিয়ে যেতে হবে তবেই তোমরা সফলকাম হতে পারবে। তবে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর দেশে প্রত্যাবর্তন করে না। আমি এসব মেধাবী তরুণদের বলব তোমরা শিক্ষা শেষে দেশে ফিরে এসে দেশের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাও।’

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) Sup-Project আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এএসপিএম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট-এর সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

কর্মশালার উদ্বোধনী পর্বে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ কর্র্তৃক বিভাগের ২৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির টাকা কর্মশালার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD