Blog

  • নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ০৩ এপ্রিল শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

    ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন, ‘বি ইউনিটের পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঁচটি কন্ট্রোল রুমের মাধ্যমে সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং নতুন কলা ভবনের ১০৬টি কক্ষে অনুষ্ঠিত হয়। আমরা বেশ কয়েকটি কক্ষ পরিদর্শন করেছি। প্রতিটি কক্ষেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নের মান ভালো হয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দিচ্ছে বলে কয়েকজন শিক্ষার্থী আমাদের জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে পরীক্ষা সম্পন্নে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’ আগামী ১০ এপ্রিল এ ইউনিট ও ব্যবহারিক পরীক্ষাতেও সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

    ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। রাস্তার যানযট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা হতে পরীক্ষার্থীদের আসা ও যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬,১০৭ জন। অনুপস্থিত ৯০০ জন। উপস্থিতির হার ৮৭.১৬ শতাংশ।

    আগামী ১০ এপ্রিল শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা ৩ টা হতে ৪ টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০,৩৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যর উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১,১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

  • ত্রিশালে ৩ বছরের শিশু মৃত্যুর ঘটনায় ঘাতক পিতা সোহাগ ও তার প্রথম স্ত্রী জাকিয়া গ্রেফতার

    ত্রিশালে ৩ বছরের শিশু মৃত্যুর ঘটনায় ঘাতক পিতা সোহাগ ও তার প্রথম স্ত্রী জাকিয়া গ্রেফতার

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শিশু লাবিব (৩) এর মৃত্যুর ঘটনায় ঘাতক পিতা সোহাগ ও তার প্রথম স্ত্রী জাকিয়াকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। বুধবার রাতে ত্রিশাল সার্কেল এএসপি এসএম হাসান ইস্রাফিল ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন,ওসি তদন্ত শেখ গোলাম মোস্তফা রুবেল এর নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে গফরগাও উপজেলার যশোরা ইউনিয়নে সোহাগের বড় স্ত্রী জাকিয়ার বাড়ী হতে সোহাগ ও জাকিয়া গ্রেপ্তার করা হয়। বুধবার ১ এপ্রিল সন্ধ্যায় উপজেলার রায়ের গ্রাম এলাকার রাস্তার পাশ থেকে শিশু লাবিব এর লাশ উদ্ধার ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানাযায়-পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। বুধবার বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ত্রিশাল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসেন । ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান শিশুটিকে হত্যা করা হয়েছে তার লাশ পাওয়ার পর হতেই আমরা বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে খোজ নিতে থাকি, হত্যাকারী যাতে পালাতে না পারে সে জন্যে বিভিন্ন জায়গায় আমরা পুরোটিম অপারেশনে যাই। রাতে সোহাগ মিয়ার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারের গ্রামের বাড়ি গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রামে জাকিয়ার বাবার বাড়ী হতে হত্যাকাণ্ডে অভিযুক্ত সোহাগ মিয়াকে সহ তার প্রথম স্ত্র জাকিয়া আক্তার (২৮) গ্রেফতার করা হয়। শিশুটির মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • জনগনের ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা যাবে না এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন

    জনগনের ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা যাবে না এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি এর আওতাধীন চলমান উন্নয়ন কাজের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিয়ে এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মাচ শুক্রবার বিকেলে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ত্রিশালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী যোবায়েত হোসেন া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান্ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন। এ ছাড়াও সভায় এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নবনিবাচিত সংসদ সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার ওপর কঠোর গুরুত্বারোপ করেন। এসময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদেরকে চলমান সকল উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন। তিনি জনগণের ভোগান্তি লাঘবে উন্নয়নে কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

  • নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

    ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সি ইউনিটের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। দেশের মোট ২৩টি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে পরীক্ষা আয়োজনে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩ ও ১০ এপ্রিল যথাক্রমে বি ও এ ইউনিটের পরীক্ষাতেও সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।’

    উপাচার্য আরও বলেন, ‘সি ইউনিটের পরীক্ষা ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের মোট ১৯টি কক্ষে ২টি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সম্পন্ন করা হয়।’

    বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। রাস্তার যানযট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা হতে পরীক্ষার্থীদের আসা ও যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৯৩ জন। অনুপস্থিত ১৭২ জন। উপস্থিতির হার ৮৫.২৪ শতাংশ।

    আগামী ৩ এপ্রিল শুক্রবার ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১০ এপ্রিল শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা ৩ টা হতে ৪ টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭,০০৭ জন এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০,৩৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যরে উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১,১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

  • ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।দিনের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এতে অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। একইসঙ্গে শহিদ মালেকের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তাদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সকাল ৮ টার সময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে, নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দেশাত্মবোধ ও শৃঙ্খলার অনন্য প্রদর্শন করে।সকাল ১০ টার সময় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।এবং পাশাপাশি বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, অগ্রগতি ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এতিমখানা ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যা ৬ টার সময় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশন করে ফকির সাহেব ( বাউল শিল্পী) শেহমান ( আরটিভি রিয়েলিটি শো চ্যাম্পিয়ান) অনন্যা আচার্য্য ( চ্যানেল আই খুদে গানরাজ)ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
    দিবসটি গিরে সকল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আরাফাত সিদ্দিকী ( উপজেলা নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ ফিরোজ হোসেন, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),মাহবুবুর রহমান (সহকারী কমিশনার ভূমি )
    ,মোস্তেকা আনোয়ার ( সদস্য মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ) নূরে নিগার সুলতানা ( সভাপতি ত্রিশাল লেডিস ক্লাব) মরিয়ম আক্তার তমা। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, “স্বাধীনতার মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে দেশ গঠনে একযোগে কাজ করতে হবে।”


    দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ত্রিশালের বধ্যভূমিগুলো সেই নির্মম গণহত্যার নীরব সাক্ষী হয়ে আজও মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে চলেছে।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

    নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়। ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

    জাতীয় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে চির উন্নত মম শির এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এরপর বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, হল, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষেরও বেশি বীরাঙ্গনার নিগৃহীত হওয়ার মধ্য দিয়ে আমরা মহান স্বাধীনতা পেয়েছি। আমাদের মূল চাওয়া ছিল মানবাধিকার, সামাজিক সাম্যতা, ন্যায়বিচার প্রাপ্তি। আমরা গত ৫৫বছর ধরে এই য্দ্ধু করে চলেছি এগুলো প্রতিষ্ঠার জন্য। আজকের দিনে আমরা নতুন করে শপথ নিতে চাই, আসুন আমরা ১৯৭১ সালে প্রণীত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে লেখা সামাজিক ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করে যাই। শহীদদের আত্মত্যাগ সেদিনই সফল হবে, যেদিন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসমস্ত অধিকারগুলো সমভাবে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারবো।’

    সংক্ষিপ্ত আলোচনা করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

  • ত্রিশালে পদোন্নতি পাওয়ায় সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

    ত্রিশালে পদোন্নতি পাওয়ায় সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

    ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুর রহমান সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় উপজেলা প্রশাসন ত্রিশাল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী এ ফুলেল শুভেচ্ছা জানান। ২৫ মার্চ বুধবার প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এসময় উপজেলা প্রকৌশলী জোবায়েদ হোসেন, সমাজ সেবা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, পৌরসভার সচিব রওশিন জাহান, খাদ্য কর্মকর্তা শ্যামল দত্ত সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের সততা বজায় রেখে ভাল কাজের কোন বিকল্প নেই। আজকের মাহাবুবের এই অর্জন হলো সততা মেধা কর্ম দক্ষতা দিয়ে কাজ করা । তিনি পদোন্নতি প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমানের উত্তর উত্তর মঙ্গল ও সফলতা কামনা করে তার লক্ষ্যে পৌঁছবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি এ আয়োজনে উপস্থিত সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন

  • ত্রিশালে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

    ত্রিশালে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

    ময়মনসিংহের ত্রিশালে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়ের গ্রাম বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২৫ মার্চ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া, বিএনপি নেতা মহিউদ্দিন খান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন ।

  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এর সাথে বিএনপির সংসদীয় প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত

    মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এর সাথে বিএনপির সংসদীয় প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত

    মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর সাথে বিএনপির সংসদীয় প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
    ৫ মার্চ এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর সাথে আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থ, কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ়, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

  • আমার নির্বাচনী এলাকার কোন রোগী যেন চিকিৎসা ওষুধ ছাড়া কেউ ফেরত না যায় ডাঃ লিটন

    আমার নির্বাচনী এলাকার কোন রোগী যেন চিকিৎসা ওষুধ ছাড়া কেউ ফেরত না যায় ডাঃ লিটন

    ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন ু(আমার নির্বাচনী এলাকার)ত্রিশাল উপজেলার কোন রোগী যেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে চিকিৎসা এবং ওষুধ ছাড়া কেউ ফেরত না যায়,চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ পাওয়া হতে বঞ্চিত না হয় । ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল ডাঃ কর্মকর্তা কর্মচারীদের বলছি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সকল রোগীদের সাথে আপনারা ভাল ব্যবহার করবেন পরিপূর্ণ সেবাটা নিশ্চিত করবেন। ত্রিশাল বাসী যেনো চিকিৎসা সেবা নিতে এতে কোনো প্রকারের হয়রানীর স্বীকার না হয়। ডাঃ লিটন গত ৪ মার্চ ত্রিশাল হাসপাতারের কনফারেন্স রোমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে
    মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন রোগীরা যেন চিকিৎসা নিয়ে বলে আগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন সকল চিকিৎসা, রোগ নির্নয়ের পরীক্ষা সবি করা যায় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম জিয়াউল বারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ. ত্রিশাল উপজেলা নির্বাহি কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য এনামুল হক ভুইয়া, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য খোরশিদুল আলম মজিব প্রমুখ। এসময় জাতীয় সংসদ সদস্যের নিকট হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পরে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন হাসপাতালের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন। এমপি লিটনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইনশংখলা বিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন আগামী ত্রিশাল উপজেলা কে মাদক এর ভয়াল থাকা হতে বাচাতে ও ত্রিশাল উপজেলা কে মাদক মুক্ত করতে আগামী এক সপ্তাহের মধ্যে ত্রিশালের ১২ ইউনিয়নে কতো জন মাদক ব্যবসায়ী ও কতোজন মাদক সেবী রয়েছে তার নামের তালিকা প্রকাশ করার জন্যে ত্রিশাল খানাকে নির্দেশ প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,ত্রিশাল থানার ওসি (তদন্ত)রুবেল,উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান মৃর্ধা,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব,সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীমসহ উপজেলার কর্মরত সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।