Blog

  • তথ্য মন্ত্রণালয়ে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    তথ্য মন্ত্রণালয়ে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন, মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

    এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম, তথ্য বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার, মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করেছেন তাঁর নাতনি জাইমা রহমান।

    দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার, মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করেছেন তাঁর নাতনি জাইমা রহমান।

     দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতাপুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের হাতে পদক তুলে দেন।

    অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া-কে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর পক্ষে পদক গ্রহণ করেন তাঁর নাতনি জাইমা রহমান

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান জাতির জন্য গৌরবের বিষয়। এটি ভবিষ্যৎ প্রজন্মকে দেশসেবায় উদ্বুদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

    [সংগ্রহীত ]

  • ময়মনসিংহ রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

    ময়মনসিংহ রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

    ময়মনসিংহ রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

    সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বার্ষিক সাধারণ সভায় সমিতির সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও সদস্যদের অংশগ্রহণে গঠনমূলক মতবিনিময়ের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

    সভাটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে সমিতির কর্তৃপক্ষ।

  • ত্রিশালে লোড মিস্ত্রির অবহেলা: ইটভাটায় ব্যাপক ক্ষতি

    ত্রিশালে লোড মিস্ত্রির অবহেলা: ইটভাটায় ব্যাপক ক্ষতি

     

    ময়মনসিংহ  ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বন্যার ব্রিজ এলাকায় অবস্থিত ‘বনানী ব্রিকস’এর লোড মিস্ত্রির চরম গাফিলতি কারণে প্রায় ৪০ লক্ষ টাকার কাঁচা ইট নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত লোড সরদার আবুল হোসেনের দায়িত্বজ্ঞানহীনতার কারণে ভাটার মালিক আজিজুল হক এখন বিশাল আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

    ভাটার শ্রমিক মোহন ও সাগর জানান, লোড সরদার আবুল হোসেনের চরম অবহেলার কারণেই এই বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়েছে। তারা বলেন, “আবুল সরদার যদি সঠিক সময়ে এবং নিয়ম অনুযায়ী কাঁচা ইটগুলো লোড করতেন, তবে বৃষ্টির কারণে মালিকের এত বড় ক্ষতি হতো না। তার উদাসীনতা ও অপেশাদার আচরণই এই বিপর্যয়ের প্রধান কারণ।”ভাটার মালিক আজিজুল হক জানান, তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে বৈধভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। কাজের সুবিধার্থে তিনি লোড সরদার আবুল হোসেনের সাথে স্ট্যাম্পের মাধ্যমে লিখিত চুক্তি করে তাকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, আবুল হোসেন চুক্তিমতো নিজের দায়িত্ব পালন না করে এবং সময়মতো কাঁচা ইট ভাটায় লোড না দিয়ে অন্য ভাটায় গিয়ে কাজ করতেন। এর ফলে বৃষ্টিতে ইটগুলো ভিজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে নষ্ট হওয়া ইটের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। বৈধভাবে ব্যবসা করেও শ্রমিকের এমন গাফিলতির কারণে পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই ব্যবসায়ী। চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন না করায় অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল হোসেন গা ঢাকা দিয়েছেন। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

  • ত্রিশাল সরকারি নজরুল কলেজে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    ত্রিশাল সরকারি নজরুল কলেজে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত সরকারি নজরুল কলেজ-এ উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠজুড়ে দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য মোস্তকে আনোয়ার। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।

    অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মানসিকতা গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুজ্জামান মৃধা এবং ময়মনসিংহ জেলা যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

    প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পরে পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানের শেষপর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনটি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

  • বাঁশ নিয়ে দৌড়ানোর ঘটনায় মামলা: ঠিকাদারের ম্যানেজার ফোরকান গ্রেপ্তার

    বাঁশ নিয়ে দৌড়ানোর ঘটনায় মামলা: ঠিকাদারের ম্যানেজার ফোরকান গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর এক প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌড়ানোর ঘটনায় করা মামলায় ঠিকাদারের ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সহিংস ও অপমানজনক আচরণের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।

    তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে পুলিশ।

    উল্লেখ্য, সম্প্রতি নবীনগর উপজেলায় LGED-এর এক প্রকৌশলীর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

  • স্বাধীনতা পদক ২০২৬: আজ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী

    স্বাধীনতা পদক ২০২৬: আজ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী

    আজ (১৬ এপ্রিল) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা পুরস্কার–২০২৬ প্রদান করবেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছে। এবারের পুরস্কারে বিশেষভাবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য মনোনীত করা হয়েছে।

    ব্যক্তিগত পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন . মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর),সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর),এছাড়াও জনপ্রশাসন, গবেষণা, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

    প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসা),পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পল্লী উন্নয়ন), গণস্বাস্থ্য কেন্দ্র (সমাজসেবা) সহ মোট ৫টি প্রতিষ্ঠান।

    স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া হয়ে আসছে। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পান ৫ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি রেপ্লিকা এবং সম্মাননাপত্র।

     

     

     

    [সংগ্রহীত ]

  • চীন সফরে বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল

    চীন সফরে বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল

    চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে গেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা চায়না নর্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা শুরু করে।

    ১৯ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফরটি হওয়ার কথা থাকলেও তিনি বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় প্রাথমিক দলে যোগ দিতে পারেননি। তবে আগামী ১৯ এপ্রিল তিনি চীনে গিয়ে প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে

     

     

    [সংগ্রহীত ]

  • ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

    ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

    • ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

    আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ আইনজীবী সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

    ঘোষিত প্যানেলে সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মামরুজুল হাসান জুয়েল।

    ফোরাম সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আইনজীবীদের মতামতের ভিত্তিতেই এই প্যানেল চূড়ান্ত করা হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সমর্থনে এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় অর্জন করবে।

    উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

  • মোবাইল কোর্টে ত্রিশালে মাদক সেবনকারী ও বিক্রেতার জেল

    মোবাইল কোর্টে ত্রিশালে মাদক সেবনকারী ও বিক্রেতার জেল

    ত্রিশালে মাদকবিরোধী অভিযানে একজন মাদক সেবনকারী ও খুচরা মাদক বিক্রেতাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ আমিরুল ইসলাম (২৯)-কে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম উপজেলার ছলিমপুর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের ছেলে।মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।