সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ ভালুকায় ২২ একর সরকারি বনভূমি উদ্ধার, রোপণ ২০ হাজার গাছের চারা শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, প্রেমিক যুগলের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকল সিগারেট বিক্রি করে ধরা, ৫০ হাজার টাকা গুনলেন সোহাগ ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুমিন নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাণী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু

এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জন, এবার মুখ খুললেন এস্টার এক্সপোসিটো

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪২ সময় দেখুন

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোর প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আলোচনায়। বিভিন্ন সময় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও জোরালো হয়।

তবে এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এমবাপ্পে বা এক্সপোসিটো। এবার সরাসরি এমবাপ্পের নাম উল্লেখ না করলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক দীর্ঘ বার্তায় এক্সপোসিটো জানান, কয়েক মাস ধরে বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

এক্সপোসিটো বলেন, সবকিছুরই একটি সীমা রয়েছে। তাই বাধ্য হয়েই তিনি এ বিষয়ে অবস্থান পরিষ্কার করছেন। পাশাপাশি এসব মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

তবে সাম্প্রতিক গুঞ্জনগুলোকে ভিত্তিহীন বললেও এমবাপ্পের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি সরাসরি অস্বীকার করেননি অভিনেত্রী। তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, তাঁদের সম্পর্ক নিয়ে ছড়ানো বিভিন্ন গল্প ব্যক্তিগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

বিশ্বকাপের পর ছুটিতে থাকা এমবাপ্পেকে বেশ কয়েকবার এক্সপোসিটোর সঙ্গে দেখা গেছে। সম্প্রতি তাঁদের একসঙ্গে একটি স্থানে প্রবেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সমুদ্রসৈকতেও দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার ছবি নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বিশ্বকাপে ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন স্প্যানিশ এই অভিনেত্রী। এসব ঘটনা থেকেই এমবাপ্পে-এক্সপোসিটোর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।

তথ্যসূত্র: এএস

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD