সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ট্রাকচাপায় শিক্ষিকা ইভার মৃত্যু,সাংবাদিক জরুল ইসলাম জুয়েলের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ত্রিশালে নোহা গাড়িতে ষাঁড় চুরি, কিশোরগঞ্জে উদ্ধার; গ্রেপ্তার ২ র‌্যাবের মহা পরিচালককে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা প্রদান বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা

‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

‎জনপ্রত্যাশা পূরণে শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরকে সভাপতি এবং প্রভাষক ডা. মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল পৌরশহরের দরিরামপুরস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি মুহা. ইয়াকুব সাঈদ।

‎সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম রসূলপুরী, সহকারী সেক্রেটারি মুফতি মাহদী হাসান তালুকদার প্রমূখ।

‎বক্তারা ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরার আহ্বান জানান।

‎সম্মেলনের দ্বিতীয় পর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক ডা. মাহফুজুর রহমানের নাম ঘোষণা করা হয়।

‎নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি দলের ঘোষিত লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD