মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

 ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ সময় দেখুন

 

প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত  কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ (সিবিএমসি)**-এর ৩২ বছর পূর্তি উপলক্ষে ‘সিবিএমসি ডে’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে শোভাযাত্রার মাধ্যমে আয়োজন শুরু হয়। পরে নবীন-প্রবীণ শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিবিএমসির অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. মাহফুজুর রহমান খান চৌধুরী বলেন, গ্রামের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দেওয়াই ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। গত ৩২ বছরে এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি অনেকটাই এগিয়েছে। কম খরচে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি দরিদ্র মানুষের জন্য সেবার সুযোগ আরও বাড়ানোর চেষ্টা চলছে।

তিনি জানান, বর্তমানে সিবিএমসির সামনে অ্যাক্রেডিটেশনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে। স্বীকৃতি পেলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং চিকিৎসকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ আরও বাড়বে।

শিক্ষার পাশাপাশি গবেষণায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান নিয়ে বিভিন্ন গবেষণা করছেন। এসব গবেষণায় প্রতিষ্ঠান থেকেও অনুদান দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিবিএমসির সভাপতি শেখ মো. আব্দুল মান্নান। এছাড়া আয়োজক কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ চৌধুরী, ইমদাদুল হক শাকিলসহ শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD