শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে গুম-চাঁদাবাজির মামলায় বেরিয়ে আসছে ভিন্ন তথ্য একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা, সন্ত্রাস, অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকদল নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে যুবদল নেতা রাজার খুনীদের গ্রেপ্তারের দাবীতে মানব বন্ধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯৩ সময় দেখুন

 

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব ফোর্সেস। ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে নাশকতা, অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির জন্য পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত র‍্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকির মাত্রা বিবেচনায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম ‘স্কেলিটন ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে। বোমা বা বিস্ফোরক সংক্রান্ত কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকেও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। কোনো স্বার্থান্বেষী বা সন্দেহভাজন গোষ্ঠী যাতে হামলা কিংবা নাশকতা চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক পোস্ট শনাক্তে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD