সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৫৭ সময় দেখুন

রফিকুল ইসলাম শামীম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ০২ আগস্ট ২০২৬ তারিখ রবিবার সকালে এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘শিক্ষক পুরনো দিনের ক্যাসেটের মতো। একই বিষয় বিভিন্ন শিক্ষার্থীদের শেখাতে হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকগণ শুধু শিক্ষা দেন আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার সাথে সাথে গবেষণা করেন। সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন তত্ত্ব, সূত্র আবিস্কার করে শিক্ষার্থীদের শেখানো হয়। গবেষণার মাধ্যমে নতুন আবিস্কারই হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের কৃতিত্ব। তবে গবেষণার ক্ষেত্রে অন্য কারও লেখার অংশবিশেষ ব্যবহার করলে তার স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ রেফারেন্স হিসেবে তাঁর নাম উল্লেখ করতে হবে। আপনারা গবেষণাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন।’

সেমিনারের উদ্বোধনী পর্বে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ- সুখন) এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. এস এম ফারুক হোসাইন ও ইতিহাস বিভাগের প্রফেসর ড. মো. শেরেজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রশীদ হারুন ও দর্শন বিভাগের প্রফেসর জাকির হোসেন, রবীন্দ্র মৈত্রি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. রশিদুন্ নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর আহম্মেদ বশির। সঞ্চালনায় ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তুহিনুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়ণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ২০২৫-২০২৬ অর্থবছরে গবেষণা প্রকল্পগুলোর সেমিনার অনুষ্ঠিত হয়। কলা অনুষদের মোট ২১টি গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD