মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৬৩ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে রুপালী ম্যস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ম্যস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে স্থানীয় মৎস্যচাষীও মৎস্যজীবিদের সমন্নয়ে মৎস্য সম্পদ সংরক্ষনও টেকশই উৎপাদনবিষয়ক মতবিনিময় সভা পুরস্কার বিতরন, র‌্যালী ও পোনা মাছ অবমুক্ত করন করা হয়। ১৬ আগষ্ট রোববার সকাল সাড়ে ১১ টায় ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদ অডিটরিয়ামে দিবসটি পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্য রাখের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা । উপজেলা সরকারী মৎস্য ব্রীজ উৎপাদন খাবার ব্যবস্থাপক মোজাম্মেল হক এর পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারন সম্পাদক এ টি এম মনিরুজ্জামান মনির , প্রকৌশলী জিহাদ চৌধুরী প্রমুখ।

এসময় ফিসারীজে ভালো অবদান রাখায় ত্রিশাল ফিসারিজ এর স্বর্ত্বাীধকারী আনিছুজ্জামান মৃর্ধা, ফিসফিড এ অবদান রাখায় ফিসটেক এর ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক ও হ্যাচারীতে বিশেষ অবদান রাখায় আদর্শ মৎস্য হ্যাচালীর আব্দুল কাইয়ুমকে পুরস্কার প্রদান করা হয়।


এর আগে দিবসটি পালনে সকাল সাড়ে ১০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । ১১টায় উপজেলা পরিষদে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD