শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে হাডুডু খেলার ভিডিও ধারণ করতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর মো. সজিব মিয়ার ওপর চড়াও হয়ে তাঁর ড্রোন ক্যামেরার রিমোট কন্ট্রোল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে আব্দুল করিম (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. সজিব মিয়া (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটর।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার উপজেলার চিকনা মনোহর এলাকায় যুবসমাজের উদ্যোগে আয়োজিত হাডুডু খেলার দৃশ্য ড্রোন ক্যামেরায় ধারণ করতে যান সজিব। এ সময় আব্দুল করিম (৪৮) নামের এক ব্যক্তি তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সজীব জানান, একপর্যায়ে আব্দুল করিম তাঁর হাতে থাকা ড্রোন ক্যামেরার রিমোট কন্ট্রোলটি কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এ সময় তাঁর ওপরও হামলা করা হয় বলে অভিযোগ করেন সজীব। এতে রিমোট কন্ট্রোলটি নষ্ট হয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা। পরে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটিও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় মাঠে উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সজিব আরও অভিযোগ করেন, এ সময় তাঁকে ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তির কোনো আত্মীয়-স্বজনের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সজিব মিয়া ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল করিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD