রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময় দেখুন

প্রিয় সহকর্মীর দুঃসময়ে ফেসবুকে সহযোগিতা কামনা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ শাকিল হাসমী হ্রদয় স্পর্শি পোষ্ট দিয়েছেন। তিনি তার পোষ্টে বলেছেন-

আমাদের সহকর্মী আমাদের প্রিয়জন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজান ভাইয়ের জন্য হাত পাতলাম আপনাদের কাছে।আমাদের সম্মিলিত প্রচেষ্টায় চিকিৎসা অনেকটা এগিয়েছে।শেষ সময়ে আপনাদের একটু পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি যেন তিনি তাঁর ছোট্ট বাচ্চাটার কাছে দ্রুত ফিরে আসতে পারেন।


ড. মিজানুর রহমান অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
অ্যালামনাই, সিএসই বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রায় আড়াই মাস ধরে ভারতের নয়াদিল্লিতে তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছে। মহান আল্লাহর অশেষ রহমত এবং দেশে-বিদেশে থাকা বন্ধু, সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় তিনি চিকিৎসার প্রথম ধাপগুলো অতিক্রম করেছেন। বর্তমানে তাঁর চিকিৎসার দ্বিতীয় দফা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ পর্যায় চলছে।

দিল্লিতে চিকিৎসা শুরুর পর থেকে তাঁর শারীরিক অবস্থার প্রতিদিনই উন্নতি হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন। সর্বশেষ PET-CT Scan ও Contrast Analysis-এর প্রতিবেদনে দেখা গেছে, ক্যান্সারটি শরীরের অন্যত্র ছড়িয়ে পড়েনি। তবে মূল টিউমারটির আকার পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। আশার বিষয় হলো, এটি একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রয়েছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার সম্পন্ন করা প্রয়োজন। এই অস্ত্রোপচারের সম্ভাব্য ব্যয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫–১৬ লাখ টাকা। দীর্ঘ এই চিকিৎসাপ্রক্রিয়ায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। পরিবারের নিজস্ব সামর্থ্য এবং সবার আন্তরিক সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু বর্তমানে খুব অল্প সময়ের মধ্যে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

একজন সম্মানিত শিক্ষক হিসেবে প্রফেসর মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান, স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনে অবদান রেখে চলেছেন। আজ তাঁর জীবনের এই কঠিন সময়ে দেশে ও বিদেশে অবস্থানরত তাঁর বন্ধু, সহকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং সকল শুভানুধ্যায়ীর কাছে বিনীত আবেদন, সামর্থ্য অনুযায়ী তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আসুন, আমরা সম্মিলিতভাবে একজন প্রিয় শিক্ষক ও সহকর্মীর পাশে দাঁড়াই। মহান আল্লাহ যেন প্রফেসর মিজানুর রহমানের অস্ত্রোপচার সফল করেন, তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দেন।
সবার আন্তরিক দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
Account Number : 1061742060001
Account Name : AHMED SHAKIL HASHMI
Bank Name : BRAC Bank PLC
Branch Name : CHARPARA SUB BRANCH
Routing Number : 060611750
SWIFT Code : BRAKBDDH
বিকাশ পার্সোনাল
01716961310

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD