সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের স্ব স্ব অবস্থান হতে ত্রিশালের মানুষের উন্নয়ন ও কল্যানে কাজ করতে হবে ডাঃ মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকদের ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ লিটনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ২১ ফেব্রুয়ারী আমাদের অনুপ্রেরনা যোগাবে-সংসদ সদস্য ডাঃ লিটন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সভাপতি না হয়েও ত্রিশাল উপজেলা যুবদলের হাল ধরে রেখেছেন জুয়েল মন্ডল একজন মেধাবী ছাত্রীর কৃতিত্ব ত্রিশালে বিএনপির প্রার্থী ডাঃ লিটনকে জাতীয় পাটির সমথর্ন নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০২ সময় দেখুন
বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৪ জানুয়ারি রবিবার বাদ যোহর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদা দলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। দোয়া মাহফিলে প্রধান অথিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন এক উদার গণতান্ত্রিক নেত্রী। তিনিই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েকটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়। একইসাথে তিনি ছিলেন ঐক্যের প্রতীক। দল, মত, ধর্ম নির্বিশেষে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরও জাতিকে ঐক্যবদ্ধ করতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।’ তাঁর সেই আদর্শগুলো সবাইকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান মাননীয় উপাচার্য। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, পরিবহণ প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং পরিবারের সবার শোক সইবার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৬:০০ ঘটিকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD