বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘HEAT ATF Sub-Project Proposal Writing (Phase-2)’ শীর্ষক প্রশিক্ষণ শুরু

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০২ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘HEAT ATF Sub-Project Proposal Writing (Phase-2)’ শীর্ষক প্রশিক্ষণ শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা প্রস্তুতকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘HEAT ATF Sub-Project Proposal Writing (Phase-2)’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ০৮ ফেব্রুয়ারি রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিগত হিট প্রজেক্টের ফলাফল নিয়ে পর্যালোচনা করে আইকিউএসির সাথে আলোচনা করে আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে তা এই প্রশিক্ষণের মাধ্যমে অনেকটাই অর্জিত হবে, যার মাধ্যমে আমাদের সহকর্মীরা প্রতিযোগিতার মাধ্যমে ভালো ফলাফল নিয়ে আসবে। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে আপনাদের জিজ্ঞাসাগুলো রিসোর্স পার্সনের নিকট থেকে জেনে নিয়ে ভালো গবেষণা প্রস্তাবনা জমা দিতে পারবেন বলে আশা করছি।’ আয়োজক আইকিউএসি এবং প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম. জাকির সাদউল্লাহ খান।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষকণ কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা । আগামী ০৯ ফেব্রুয়ারি সোমবার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন পরিচালক প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD