শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ত্রিশালে ঘর ভাঙচুর ও জমি দখল ও মারধোর ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্যের নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ২৫ মে এবার ত্রিশালেই জাতীয় পর্যায়ে পালিত হবে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী ত্রিশালের মানুষের কষ্ট লাঘবে কোন এলাকায় কি সমস্যা আছে তা দেখে দেখে সেই সমস্যার সমাধান করা হবে-এমপি ডাঃ লিটন নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ত্রিশালে ৩ বছরের শিশু মৃত্যুর ঘটনায় ঘাতক পিতা সোহাগ ও তার প্রথম স্ত্রী জাকিয়া গ্রেফতার জনগনের ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা যাবে না এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৬ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ (বিজ্ঞান) ইউনিট এবং আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) ভর্তি পরীক্ষা ১০ এপ্রিল শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ইউনিট এবং বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের মধ্য দিয়ে শেষ হয় এবারের ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন, ‘এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থী এবং অধিক সংখ্যক অভিভাবকের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন ঘটেছে। ৭টি কন্ট্রোল রুমের মাধ্যমে মোট ১৫৪টি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছি এবং শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছে বলে তারা জানিয়েছে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, রোভার স্কাউটসহ ছাত্রদের বিভিন্ন সংগঠন, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হলো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও আগামীতে এই গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক হিসেবে অবশ্যই দায়িত্ব পালন করবে।’

এবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, নতুন কলা ভবন এবং পুরাতন বিজ্ঞান ভবনে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের এবং বিকালে নতুন কলা ভবনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। রাস্তার যানযট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া অন্যান্য ইউনিটের মতো এ ইউনিটেও ময়মনসিংহ ও ভালুকা হতে পরীক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১০,৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮,১৯৪ জন। অনুপস্থিত ২,১৫৯ জন। উপস্থিতির হার ৭৯.১৫ শতাংশ। আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষায় ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন উপস্থিত এবং ৯৩ জন অনুপস্থিত ছিলেন।
প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যরে উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১,১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD