সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের স্ব স্ব অবস্থান হতে ত্রিশালের মানুষের উন্নয়ন ও কল্যানে কাজ করতে হবে ডাঃ মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকদের ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ লিটনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ২১ ফেব্রুয়ারী আমাদের অনুপ্রেরনা যোগাবে-সংসদ সদস্য ডাঃ লিটন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সভাপতি না হয়েও ত্রিশাল উপজেলা যুবদলের হাল ধরে রেখেছেন জুয়েল মন্ডল একজন মেধাবী ছাত্রীর কৃতিত্ব ত্রিশালে বিএনপির প্রার্থী ডাঃ লিটনকে জাতীয় পাটির সমথর্ন নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

এসএসসিতে ময়মনসিংহ শিাবোর্ডে প্রথম হয়েছেন ত্রিশালের তকি

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন
এসএসসিতে ময়মনসিংহ শিাবোর্ডে প্রথম হয়েছেন ত্রিশালের তকি

ময়মনসিংহ শিা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করেছে ফারহান তানভির তকি। সে মোট ১৩ শ নম্বরের মধ্যে ১২৫৯ নম্বর পেয়ে বোর্ডের সর্বোচ্চ ফলাফলধারী শিার্থী হিসেবে স্থান অর্জন করে। তকি ময়মনসিংহ জিলা স্কুলের শিার্থী। সে ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার পৈতৃক বাড়ি ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কিরপাড় গ্রামে। তিনি সিদ্দিক মোঃ ইসমাঈল ও মোছা: ছালমা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই তকি পড়াশোনায় একনিষ্ঠ, দায়িত্বশীল ও মেধাবী ছিল। পড়াশোনার প্রতি তার গভীর মনোযোগ ও আত্মনিবেদনই তাকে এনে দিয়েছে এই অসাধারণ সাফল্য।
তকির এমন সাফল্যে পরিবার, শিক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আব্দুস সালাম বলেন, “তকির এই কৃতিত্ব ময়মনসিংহ জিলা স্কুলের জন্য গর্বের। আমি আশেপাশের অন্যান্য স্কুলের ফলাফল যাচাই করেছি—সে-ই সর্বোচ্চ নম্বর পেয়েছে। তকির মা ছালমা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই অনেক মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।” নিজের অনুভূতি জানিয়ে ফারহান তানভীর তকি বলেন, “নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও আল্লাহর ওপর বিশ্বাস রেখেই আমি প্রস্তুতি নিয়েছি। ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য কিছু করতে চাই। শিকরা মনে করছেন, তকির মতো শিার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের যোগ্যতায় ও সাফল্যে আলোকিত হবে আগামী প্রজন্ম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD