সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ধরার খাল পূনঃখননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার: তিতুমীর সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে পপুলেশন সায়েন্স বিভাগের সেমিনার নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। ত্রিশালে স্কুল ও ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ত্রিশাল পৌর বিএনপির সভাপতি প্রয়াত আলেক চাঁন দেওয়ানের স্মরন সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিজেই নিশ্চিত করলেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ত্রিশালে যোগাযোগের নতুন দিগন্ত, ১৫৩ কিমি সড়ক নেটওয়ার্কের পরিকল্পনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯২ সময় দেখুন

ত্রিশালের প্রত্যন্ত অঞ্চলের কাদামাটি আর ভাঙাচোরা খানাখন্দে ভরা বেহাল অবস্থা বিরাজ করায় এই অঞ্চলের সাধারন মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ ছিলে চরমে| রাস্তায় যাতায়াতের দুর্ভোগ গোছাতে অবশেষে এক নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা| উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে গ্রহণ করা হয়েছে ১৫৩.৪৩ কিলোমিটার সড়ক নেটওয়ার্কের এক ঐতিহাসিক মহাপরিকল্পনা| ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটনের প্রচেষ্ঠায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সর্বমোট ৬৫টি সড়ক উন্নয়ন প্রকল্প চূড়ান্ত করে ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে| ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন এই যুগান্তকারী মহাপরিকল্পনার কথা নিশ্চিত করেছেন| সংসদ সদস্য ডাক্তার মাহাবুর রহমান লিটন বলেন,একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা| ত্রিশাল উপজেলার প্রতিটি গ্রামকে একটি আধুনিক সড়ক নেটওয়ার্কের আওতায় এনে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ করতে এই যুগান্তকারী মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে|

 


তিনি আরও জানান, সম্পূর্ণ প্রকল্পটিতে স্থানীয় জনগণের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে| গ্রামীণ রাস্তাঘাটের এই আধুনিকায়নের ফলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা অত্যন্ত সহজে এবং ¯^ল্প সময়ে তাদের পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করতে পারবেন যা পুরো অঞ্চলের অর্থনীতিতে এক বিশাল গতিশীলতা আনবে| স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা রাস্তার কারণে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে| এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সেই কষ্টের দিন শেষ হবে|সংশ্লিষ্টদের মতে, এই ৬৫টি সড়ক নির্মিত হলে ত্রিশাল কেবল যোগাযোগের ক্ষেত্রেই এগিয়ে যাবে না, বরং এটি একটি আধুনিক, মেধাভিত্তিক ও ˆবষম্যহীন ‘মডেল উপজেলা’ হিসেবে সারা দেশের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে| প্রকল্পগুলোর দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে ত্রিশালবাসী|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD