শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ত্রিশালে স্কুল ও ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম :
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৩ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে যুব সমাজকে খেলায় মনোনিবেশ করতে স্কুল ও বিভিন্ন ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে|
২৪ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ত্রিশাল কনভেনশন সেন্টারে ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ও ত্রিশাল উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে স্কুল, ক্লাব ও সংগঠনের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন |
ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস মৃধার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজি, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, হোসাইন ফরহাতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|
অনুষ্ঠানে সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD