বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮৫ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ- ২০২৬’ এর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়| সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন| বিশ^বিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)এর আয়োজনে ২ জুলাই বৃহস্পতিবার বিকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই গবেষণা সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়|

গবেষণা সপ্তাহ- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘গবেষণাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ| গবেষণায় উন্নতি করতে করতে হলে গবেষণায় আগ্রহ থাকতে হবে| তবে গবেষণায় তোমাদের আগ্রহ থাকায় আন্তরিক ধন্যবাদ জানাই| আশা করি তোমরা গবেষণা করে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে| অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে বিদেশে যায়, আর ফিরে আসেন না| এমন করলে দেশের জন্য কাজ করা হবে না| আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী| উচ্চশিক্ষা গ্রহণ শেষে দেশের কাজে মনোযোগ দিতে হবে| অবশ্য মেধাবীদের বিদেশে বেশি বেতনে কাজ করার সুযোগ পাওয়ায় দেশে আসতে চায় না| এক্ষেত্রে আমাদের দেশে তাদের পে-প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে|

প্রধান অতিথি আরও বলেন, ‘গবেষণাকে গুরুত্বারোপ করে শীঘ্রই ‘ডিন’স ও ভাইস-চ্যান্সেলর’স এওয়ার্ড চালু করা হবে| এছাড়া শিক্ষকদের জন্যও বেস্ট গবেষক এওয়ার্ড প্রদান করা হবে| আগামীতে এর চেয়ে আরও বড় আকারে গবেষণা মেলার আয়োজন করা হবে| আমরা বহুদূর যেতে চাই| তাই আমাদের অভীষ্ট লক্ষ নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ অর্জন করতে হবে|’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিটি ফর এডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ এর কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. শামসুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান| অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচারলক ড. মো. আশরাফুল আলম|

অনুষ্ঠানে ‘গবেষণা সপ্তাহ- ২০২৬’ উপলক্ষ্যে প্রকাশিত পুস্তিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ| প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র এবং অনুষদভিত্তিক গবেষণা আইডিয়া কম্পিটিশনে চ্যাম্পিয়ণ ও রানার আপদের সনদপত্র, বই, ক্রেস্ট ও চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন|

উল্লেখ্য গত ২৮ জুন রবিবার হতে ০২ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত এই গবেষণা সপ্তাহ- অনুষ্ঠিত হয়| গসবেষণা সমপ্তাহ- ২০২৬ উপলক্ষ্যে গবেষণার বিভিন্ন পদ্ধতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট চারটি প্রশিক্ষণ কর্মশালা, গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে মোট চারটি সেমিনার, গবেষণা আইডিয়া প্রতিযোগিতা এবং অনলাইনে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD