বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নামাপাড়ায় দুখুমিয়া বিদ্যানিকেতনের ক্যাম্পাসে একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে-এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯১ সময় দেখুন

ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমাস লিটন বলেছেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ত্রিশাল নামাপাড়ায় নজরুল যে বটগাছটির নিচে বসে বাশি বাজাতেন সেই বটহাছের নীচে প্রতিষ্ঠিত নজরুল মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, রয়েছে দুখুমিয়া বিদ্যানিকেতন, পাশে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়| এই ক্যাম্পাসে শুধু নাই একটা কলেজ, তাই এই ক্যাম্পাসে একটা কলেজ প্রতিষ্ঠা করা জরুরী| এই ক্যাম্পাসকে পরিপূর্ন রুপ দিতে এখানে একটা ভালো মানের কলেজ প্রতিষ্ঠা করতে হবে|

২ জুলাই বৃহস্প্রতিবার বিকেলে দুথমিয়া বিদ্যানিকেতন এর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ডাঃ মাহবুবুর রহমান এসব কথা বলেন|
দুখুমিয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃধা,যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, পৌর বিএনপির সাধারন সাধারন সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম খোকন,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও যুবদল নেতা মাজহারুল আলম জুয়েল,সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা উসমান গনি কুসুম প্রমুখ|
সভা পরিচালনা করেন দুখুমিয়া বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা কেরামত হোসাইন আকন্দ|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD