মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ‘ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এক ধাপ এগিয়ে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৫৭ সময় দেখুন

 

শৃঙ্খলা, পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান এবং দক্ষ নেতৃত্বের সমন্বয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিনের সুশৃঙ্খল সমাবেশ, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ বিদ্যালয়টিকে এলাকাবাসীর কাছে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত করেছে।
সাম্প্রতিক সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা একটি ছবিতে দেখা যায়, শত শত শিক্ষার্থী সুন্দর সারিবদ্ধভাবে সকালের সমাবেশে অংশ নিচ্ছে। বিদ্যালয়ের পরিচ্ছন্ন ক্যাম্পাস, ফুলে-ফলে সজ্জিত সবুজ পরিবেশ এবং শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি প্রাথমিক শিক্ষার ইতিবাচক চিত্র ফুটিয়ে তুলেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুধু পাঠ্য বই ভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিক শিক্ষা, দেশপ্রেম, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত শ্রেণি পর্যবেক্ষণ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলে শিক্ষার মান ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে।
এলাকার অভিভাবকদের সাথে কথা বলে জানাযায় তাদের মতে, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা, প্রধান শিক্ষকের দক্ষ নেতৃত্ব এবং শিক্ষাবান্ধব পরিবেশ শিশুদের বিদ্যালয়মুখী করে তুলেছে। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এলাকার শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা,যায় তারা মনে করেন, এ ধরনের বিদ্যালয়ের সফল উদ্যোগ দেশের অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও অনুকরণীয় হতে পারে। সুষ্ঠু পরিকল্পনা, জবাব দিহিমূলক ব্যবস্থাপনা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন আরও বেগবান হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD