বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
 ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্যাস সংকটের জন্য সরকার দায়ী নয়: সংকট নিরসনে আরও দুই বছর লাগবে ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, শরীরে একাধিক আঘাতের চিহ্ন ত্রিশালের নতুন ইউএনও হাসনাত জাহান খান  যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা: ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, গ্রামের বাড়ীতে শোকের মাতম যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম, শতাধিক সেলাই নিয়ে হাসপাতালে শ্রাবণী সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ, দ্রুত কাজ শুরুর আশ্বাস ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত

সরকার উৎখাতের ‘পরিকল্পনা’কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২৯ সময় দেখুন

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের একটি গ্রুপে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান বিএনপি সরকারকে উৎখাতের পরিকল্পনা এবং নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ক বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২ জুলাই বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই শিক্ষকের নাম কল্যাণাংশু নাহা। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে গত ২৬ জুন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কল্যানাংশু নাহা। সেখানে তিনি নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় তুলে ধরার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন, যা বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কল্যানাংশু নাহা বলেন, “চিঠিটি বিভাগে পৌঁছেছে বলে জেনেছি। আমি এখনও হাতে পাইনি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD