রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে গুম-চাঁদাবাজির মামলায় বেরিয়ে আসছে ভিন্ন তথ্য একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা, সন্ত্রাস, অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকদল নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে যুবদল নেতা রাজার খুনীদের গ্রেপ্তারের দাবীতে মানব বন্ধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৬ আয়োজনে সংবাদ সম্মেলন-১২ জুলাই শুরু হয়ে শেষ ১৮ জুলাই

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২১৯ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল নামাপাড়ায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে আগামী ১২ থেকে ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬ অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| ১১ জুলাই শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়|

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬ আয়োজক কমিটির সদস্য সচিব মাজহারুল হোসেন তোকদার| সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান| ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬ আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইসমত আরা ভুইয়া ইলা|


আয়োজক কমিটি সূত্রে জানাগেছে উৎসবের উদ্বোধন ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অনুষ্ঠিত হবে| সংবাদ সম্মেলনে জানানো হয়, স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্দেশনা শাখার শিক্ষার্থীদের পরীক্ষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে| উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন| নাট্য উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল| বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার| এ বছর ‘নাট্যজন সম্মাননা’ প্রদান করা হবে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতকে| সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ˆসয়দ মামুন রেজা,ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানসহ স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন|


উৎসবের সাত দিনে বাংলাদেশ ও ভারতের নাট্যদলের পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের নির্দেশনায় ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’, ‘কালিকা’, ‘ইন্ডিপেন্ডেন্স’, ‘একশ বস্তা চাল’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘ক্রীতদাসের হাসি’ এবং সমাপনী দিনে পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া শিল্পাঙ্গনের ‘পঞ্চমীর চাঁদ’ নাটক মঞ্চস্থ হবে| প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে|
আয়োজকদের প্রত্যাশা, এ আন্তর্জাতিক নাট্যোৎসব নাট্যচর্চার প্রসার, আন্তঃসাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| পরে আয়োজক কমিটির সদস্যরা নাটকের রিহার্সেল পর্যবেক্ষন করেন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD