রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে গুম-চাঁদাবাজির মামলায় বেরিয়ে আসছে ভিন্ন তথ্য একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা, সন্ত্রাস, অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকদল নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে যুবদল নেতা রাজার খুনীদের গ্রেপ্তারের দাবীতে মানব বন্ধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

বাবার জনসেবায় অনুপ্রানিত হয়ে কৃষিবিদ নূর মোহাম্মদ জনসেবায় নেমেছে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৫ সময় দেখুন

ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের সন্তান কৃষিবিদ নূর মোহাম্মদ একজন সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের কল্যাণ এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছেন।

তার পিতা মরহুম আব্দুল গনি মেম্বার ছিলেন সাবেক ত্রিশাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের প্রতিষ্ঠাতা কাউন্সিলর। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে নূর মোহাম্মদও জনসেবায় নিজেকে নিয়োজিত করেছেন।

কৃষিবিদ নূর মোহাম্মদ ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ত্রিশাল উজানপাড়া কেন্দ্রীয় বালিকা দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্বসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই তার লক্ষ্য। ইতোমধ্যে সততা, বিনয় ও নিষ্ঠার মাধ্যমে তিনি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD