ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কর্মরত ৩ কর্মকর্তাকে বদলী জনিত কারনে সংবর্ধনা প্রদান করেছে ত্রিশাল অফিসার্স ক্লাব ।
৩১ আগষ্ট সোমবার উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এই সংবর্ধনা প্রদান করা হয়। ত্রিশাল অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা কর্মরত কয়েকজন কর্মকর্তার বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ইমদাদুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আজিজা আক্তার ঝুমা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ ক্লাবের সদস্য ও বিদায়ী অতিথিগন