বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ দিন পর দেশে ফিরলেন মির্জা আব্বাস যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩, আহত ১০ কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর তারেক রহমান আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক ত্রিশালে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  ত্রিশাল হেল্পলাইনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উদযাপন ত্রিশালে ৪ কর্মকর্তা বিদায় সংবর্ধনা প্রদান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য শুধুই আনন্দের দিন নয়-মামুন সরকার শিশু আছিয়া হত্যা ধর্ষণ মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল ‘ফ্যাসিবাদের দোসররা চরিত্র পরিবর্তন না করলে চাকরি করার দরকার নেই’

দীর্ঘ দিন পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

চিকিৎসা শেষে দীর্ঘ দিন পর  দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি ঢাকার হয়রত শাহজালাল বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

বুধবার সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। মির্জা আব্বাসকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। এ সময় অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানারও দেখা যায়।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের আগমনে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাকে স্বাগত জানিয়ে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতে চান নেতাকর্মীরা।

পরিবারের সদস্য ও বিএনপির মিডিয়ার সেল থেকে জানা যায়, সিঙ্গাপুর-মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) কুয়ালামপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে আসে। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।

এর আগে, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD