বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের ১২ ঘণ্টার মধ্যে ঘাতক অ্যাম্বুলেন্সসহ চালক গ্রেপ্তার ত্রিশাল থানা পুলিশের সংবাদ সম্মেলন মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার নতুন আশায় ঈশ্বরগঞ্জে নয়া ওসি সাজ্জাদ রোমন ত্রিশালের এসি ল্যান্ড মাহবুবুর রহমান হচ্ছেন ইউএনও গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়, এটি ক্ষমতায়নের চাবিকাঠি বাংলা বর্ণমালার গৌরবে উন্মোচিত বাংলাদেশের নতুন ফুটবল জার্সি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনের দৃষ্টিতে অপরাধ: রিজভী টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সাংহাই চলচ্চিত্র উৎসবে জিহাদের ‘সাঁকোটা দুলছে’ নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার

ত্রিশালের এসি ল্যান্ড মাহবুবুর রহমান হচ্ছেন ইউএনও

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁকে রংপুর বিভাগের একটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনের জন্য ন্যস্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের ইউএনও হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানের নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর বিভাগের কোন উপজেলায় তাঁকে ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হবে, তা পরবর্তী আদেশে নির্ধারণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, ইউএনও হিসেবে ন্যস্ত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD