বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী ভোলায় হবে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র: সংসদে প্রধানমন্ত্রী

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের ১২ ঘণ্টার মধ্যে ঘাতক অ্যাম্বুলেন্সসহ চালক গ্রেপ্তার ত্রিশাল থানা পুলিশের সংবাদ সম্মেলন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

 

ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ঘাতক অ্যাম্বুলেন্সসহ চালককে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। এই ঘচনায় সংবাদ সম্মেলন করেছেন ত্রিশাল থানা পুলিশ।

৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান –
৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর দারুণ তাকওয়া হিফজ মাদ্রাসার সামনে সড়কের পাশ দিয়ে হেটে যওিয়ার সময় একটি এম্বুলেন্স ধাক্কা দিলে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। গুরুতর আহত শহিদুল কে এলাকাবাসী ও পুলিশ তাকে উদ্বার করে ত্রিশাল হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহত শহিদুল ইসলামের ভাই আব্দুল কাদের বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার রুজুর ১২ ঘন্টার মধ্যে ত্রিশাল থানা পুলিশ ঘাতক এম্বুলেন্স টি জব্ধ ও এম্বুলেন্স চালককে গফরগাও হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে । ঘাটক ডাইভারকে কোর্টে প্রেরন করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান ওসি মুনসুর আহমেদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই মো: সবুজ মিয়া, এসআই , তারেক হাসান সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD