বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের আয়োজনে `Transitional Justice in the 21st Century: Truth, Accountability & the Path to Reconciliation’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য পাঞ্জাব থেকে আগত দিল্লি হাইকোর্টের মেধাবী আইনজীবী এই সেমিনারের বক্তা। বক্তা হিসেবে তাঁকে রাখা খুবই যুক্তিযুক্ত হয়েছে। আমি আশা করবো তাঁর নিকট থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘সেমিনারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় শ্লোগাণ ‘উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায় বিচার চাই)’। আমরা সকলেই ন্যায় বিচার চাই, কিন্তু আমাদের স্বার্থের বিরুদ্ধে রায় গেলেই আমরা মেনে নিতে পারি না। পরিবর্তিত সময়ে আমরা অনেক মব হতে দেখেছি। এখানে অনেক সময় আবেগ কাজ করেছে। আবেগ অনেক সময় ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে, তাই ন্যায় বিচারের ক্ষেত্রে আবেগের স্থান নাই। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশাগত জীবনে শুধু অর্থের দিকে না তাকিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে। অর্থের অভাবে অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তোমরা (আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা) নিশ্চয়ই তাদের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার নিশ্চিত করবে।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দিল্লি হাই কোর্টের এডভোকেট ও মানবাধিকার কর্মী কাওয়ালপ্রীত কর। সেমিনারটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম। সেমিনারে অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD