বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ সময় দেখুন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ-সংক্রান্ত পূর্বে জারি করা রুল খারিজ করে আদালত এই রায় দেন।

আদালতে ড. ইউনূস ও গ্রামীণ কল্যাণের পক্ষে আইনি শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার ফিদা এম কামাল।

মামলার বিবরণ ও বিচারিক প্রক্রিয়া সূত্রে জানা যায়, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭—এই পাঁচটি করবর্ষের জন্য এনবিআরের পুনর্মূল্যায়নকৃত কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে পৃথক দুটি রিট পিটিশন করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত এনবিআরের কর দাবির ওপর রুল জারি করেছিলেন।

পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে, গত ৪ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ-সংক্রান্ত তাঁদের পূর্ববর্তী রায় স্বপ্রণোদিতভাবে (সুওমোটো) প্রত্যাহার করে নেন। একই সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনার জন্য মামলার নথি তৎকালীন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

প্রধান বিচারপতি রিট দুটি পুনর্শুনানির জন্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন নতুন হাইকোর্ট বেঞ্চে পাঠান। নতুন এই বেঞ্চে শুনানির পর আজ রুলটি চূড়ান্তভাবে খারিজ করে রায় প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD