ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন বলেছেন ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার দরকার তাই করা হবে। ত্রিশাল বাসীর প্রতিনিধি হিসেবে ত্রিশালের শিক্ষা মান উন্নয়নে কাজ করার পাশাপাশি স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন সাধন করে যাবো। এসময় ডাঃ লিটন শিক্ষার প্রসারে বর্তমান সরকারের নানামুখী কর্মসূচী ও উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং নতুন এই ভবনের মাধ্যমে বিদ্যালয়টির অবকাঠামো গত সমস্যা দূর হবে এবং শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পড়ালেখার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ টায় কাঠাল স্কুল এন্ড কলেজের ৪ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন উপলক্ষ্যে কাঠাল হাই স্কুল এন্ড কলেজ কতৃক আয়োজিত কলেজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঠাল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আনিছুর রহমান খোকন।
বক্তব্য রাখেন কাঠাল ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহুল আমিন, কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী আলম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ফিরোজ নুন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভাশেষে কাঠাল স্কুল এন্ড কলেজের ৪তলা নতুন ভবনের এক তলার বিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় সংসদ সদস্য ডা মাহবুবুর রহমান লিটন কাঠাল স্কুল এন্ড কলেজের আইসিডি কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কলেজের প্রিন্সিপাল আনিছুর রহমান খোকনসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।