ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুল মাঠে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওমহল ইয়ূথ ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
(০৩ অক্টোবর২০২৬) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। সভায় সভাপতিত্ব করেন নওমহল ইয়ূথ ক্লাবের সভাপতি খন্দকার মাহমুদুর রহমান পাভেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
আরও বলেন মাদকমুক্ত সমাজ গড়তে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আমরা আপনাদেরকে সকল বিষয়ে সাহায্য সহযোগিতা করবো
আয়োজকদের উদ্দেশ্য হলো তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকায় সামাজিক সচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে তরুণদের খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইয়ূথ ক্লাবের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।