Blog

  • আজকের মেধাবী শিক্ষার্থীদের কেই ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।  ডাঃ মাহবুবুর রহমান লিটন

    আজকের মেধাবী শিক্ষার্থীদের কেই ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে। ডাঃ মাহবুবুর রহমান লিটন

    ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন- আজকের মেধাবী শিক্ষার্থীদেরকেই আগামী বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।
    তিনি ময়মনসিংহের ত্রিশালে এসএসসি, এইচ এসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্যারিয়ার গাইড লাইন ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। ডাঃ লিটন আরো বলেন- ত্রিশালের এক ঝাক শিক্ষিত কর্মজীবি মেধাবীদের নিয়ে গঠিত ত্রিশাল ইয়ুথ ফোরামের সদস্যরা ভবিষ্যতে ত্রিশালের তোমাদের মত মেধাবীদের তাদের মতো তোমাদের পাশে থেকে তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থায় কাজ করবে আমি ও ত্রিশালের ইয়ুথ ফোরামের সাথে থেকে তোমাদের কর্মসংস্থানের কাজে সহযোগিতা করবো।


    তিনি আরো বলেন এই ময়মনসিংহের ত্রিশাল সব চাইতে অবহেলিত উপজেলা, বছরের পর বছর এই উপজেলায় এমপি হয়েছে । কিন্তু তারা কেউ ই ত্রিশালের কোনো উন্নয়ন করেননি করতে পারেননি। তারা শুধু মার্কা কিনে এনে এমপি হয়ে নিজের কাজ করেছে ত্রিশালের কোনো উপকার হয়নি। এখন সেই দিন আর নেই এখন ভোট পেয়ে নির্বাচিত হতে হবে এখন ভোটারের সরাসরি ভোট পেয়ে পাশ করে এমপি হতে হবে। তাই ত্রিশালের সার্বিক উন্নয়নের জন্য আপনাদের কাছে ভোট চাইছি আপনারা আমাকে ভোট দিবেন আপনাদের পরিবারের সদস্যদের আমাকে ভোট দিতে বলবেন আত্বীয় স্বজনেেদর ভোট দিতে বলবেন আপনার পাড়া প্রতিবেশীদের ভোট দিতে বলবেন । আমি জীবনে কোনো অপরাধবা অন্যায় করিনি, কোনো অন্যায়ে সহযোগিতাও করিনি আর কোনো দিন কেউ আমাকে দিয়ে কোনো অপরাধ করাতেও পারবেনা। তাই আমি মনে করি আমি ত্রিশালে একজন যোগ্য প্রার্থী,যোগ্য প্রার্থী হয়ে ত্রিশালের সার্বিক উন্নয়ন করার লক্ষ্য নিয়ে আমি আপনাদের ভোট প্রর্থনা করছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আমার আপনাদের ত্রিশালের উন্নয়নে নিজেকে উদসর্গ করবো । ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান তার বক্তব্যে আরো বলেন ত্রিশালে উন্নয়নে আমার চেয়ে যদি কোনো যোগ্য প্রার্থী থাকে আপনারা তাকে ভোট দিয়েন। য়দি আমার চাইতে যোগ্য প্রার্থী না থাকে তাহলে আপনাদের কাছে আমার আকুল আবেদন রইলো ত্রিশাল উপজেলার উন্নয়নের দিক বিবেচনা করে ধানের শীষ প্রতীক কে বিএনপিকে বিজয়ী করতে আমাকে ভোট দিয়ে বিজয়ী করুন।


    ত্রিশাল ইয়ুথ ফোরামের আয়োজনে ১৩ নভেম্বর বৃহস্প্রতিবার বিকেল ৩ টায় স্থানীয় ত্রিশাল মেডিকেল সেন্টার (টিএমসি) মিলনায়তনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫ অনুষ্ঠানে ¡ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর আক্তার হোসাইন খান, সদস্য বোড অব স্টাস্টি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সিন্ডকেট সদস্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ্ সভাপতি গভেনিং বডি ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ মোস্তেকা আনোয়ার। ত্রিশাল ইয়ুথ ফোরাম গ্রাজুয়েট কর্মচারীদের একটি সংগঠন ত্রিশাল ইয়ুথ ফোরাম এর নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন । ত্রিশাল ইয়ুথ ফোরামের আহবায়ক প্রভাষক মমিনুল ইসলাম প্লাবন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । অনুষ্ঠান টির সঞ্চালনায় ছিলেন আনসারুল ফরাজী ও মাসুমা আফরিন। ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি, এইচ এস সি, ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী দের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ।
    রফিকুল ইসলাম শামীম,ময়মনসিংহ।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে  পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে  পুরস্কার বিতরন অনুষ্ঠিত

    নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে ১২ নভেম্বর বুধবার বিকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) শুধু মুসলমানদের জন্যই নয়, বরং তিনি সারা বিশ্বের জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এক আদর্শ হয়ে আছেন। মুসলমানরা মধ্যম পন্থা অবলম্বন করেন আর মধ্যম পন্থার নেতা হলেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)।’ মাওলানা কামাল উদ্দিন জাকিরের উদ্ধৃতি দিয়ে উপাচার্য বলেন, ‘আল্লাহর ডাক অবিরত চলতেই থাকে। এক্ষেত্রে বিশ্বের এক জায়গায় আযান শেষ হলে অন্য জায়গায় শুরু হতে থাকে।’ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকার এক্সট্রা কারিকুলার অনুষ্ঠিত হয় যা খুবই ইতিবাচক দিক উল্লেখ করে মাননীয় উপাচার্য বলেন, ‘এই ইসলামী প্রতিযোগিতার মধ্য দিয়ে সবাইকে জাগ্রত ও অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়েছে। জীবন ও যৌবনের জন্য প্রয়োজনীয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কিছু সংখ্যক হলেও অনুপ্রাণিত হয়েছে। এমন সুন্দর প্রতিযোগিতা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর

    ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবিরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন পুরস্কার বিজয়ী তাহমিনা আবেদীন এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অরুপ চৌধুরী রুদ্র। অনুষ্ঠানে ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এ বিজয়ী মোট ১৭ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

  • ময়মনসিংহে প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    ময়মনসিংহে প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    ময়মনসিংহের সর্ববৃহৎ বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
    ২ নভেম্বর রোববার রাত সাড়ে ৯ টায় প্রতিষ্ঠা বাষিকীর কেক কাটেন পালন করেন প্রান্ত স্পেশালাইজড হসপিতালের (কর্নধার) ম্যানেজিং ডিরেক্টর মুনসুর আলম চন্দন।
    এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর ডাঃ নাজমুল আলম,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের এসিস্টেন্ট প্রফেসর ডাঃ ইমরুল হাসান রবিসহ হসপিটালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎগন ও প্রান্ত স্পেশালাইজড হসপিতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরন করা হয়।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
    ৪ নভেম্বর মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি লেকে ৩০ কেজি তেলাপিয়া প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেক, নবনির্মিতব্য দশ তলা বিশিষ্ট ছাত্রী হল সংলগ্ন লেক এবং নতুন কলা ভবন সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে আরও বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিশ্ববিদ্যালয়ের এই

    নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

    লেকগুলোতে ছাড়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। লেকের সৌন্দর্য্য বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে কিছুটা হলেও ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কবি  নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন নাটক “মদিনার বিষাদ”

    কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন নাটক “মদিনার বিষাদ”

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে এনেছে নতুন নাট্য প্রযোজনা “মদিনার বিষাদ”। আগামী ২৬ অক্টোবর রবিবার ও ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টা পুরাতন কলাভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবরেটরিতে এই নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মীর মোশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” অবলম্বনে নির্মিত এই নাটকের সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন ড. সৈয়দ মামুন রেজা। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা। নাটকের গল্পে দেখা যায় ইমাম হাসানের স্ত্রী জায়েদা অর্থের লোভে ও মায়মুনার প্ররোচনায় পরপর তিন বার নিজ স্বামীকে বিষ খাওয়ান।

    টানা চল্লিশ দিন বিষের যন্ত্রণায় নিদারুণ কষ্ট ভোগ করে ইমাম হাসান শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বেই জায়েদাকে ক্ষমা করে দেন এবং জায়েদা তাঁকে বিষ পান করিয়েছেন তা কারো কাছে বলেন না। এদিকে ইমাম হাসানের শত্রু এজিদ সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার ও নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দিলেও জায়েদাকে হত্যা করেন। লোভের বশবর্তী হয়ে স্বামীর প্রাণ হরণকারী জায়েদা শেষ পর্যন্ত নিজের প্রাণও বিসর্জন দিলেন। নাটকটির পোশাক ও আলোক পরিকল্পনা করেছেন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। সংগীত পরিকল্পনায় ছিলেন শিহাব, অনিক ও হিমু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া নূরুদ্দিন, ইমাম মাহাদী, মাঈশা, প্রিয়া, আলভি মাহমুদ, ত্রিপুরা ডানা, সজীব, সানী, রিয়া মহন্ত।

  • ময়মনসিংহের নটরডেম কলেজে বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা মেলা অনুষ্ঠিত

    ময়মনসিংহের নটরডেম কলেজে বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা মেলা অনুষ্ঠিত

    অক্টোবর ময়মনসিংহের নটরডেম কলেজে বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর নটরডেম কলেজ ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিদর্শক, মাউসি এস এম আরিফুর রহমান কলেজ । বিচারকের দায়িত্বে ছিলেন অধ্যাপক শাহানাজ পারভীন পদার্থ বিজ্ঞান বিভাগ, সহযোগী অধ্যাপক ড: মো: মাহবুবুর রহমান রসায়ন বিভাগ, সহকারী অধ্যাপক, মোহাম্মদ জহিরুল ইসলাম প্রানিবিদ্যা বিভাগ।


    বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা মেলা -২০২৫ এ নটরডেম কলেজ ময়মনসিংহ মেলায় ৪০ টি প্রজেক্ট প্রদর্শনী হয় । ৪ টি ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উক্ত মেলায় অংশ গ্রহণ করেন।

  • ময়মনসিংহে মৃত নারীকে ধর্ষণ করেছে লাশ বহনকারী আবু সাঈদ

    ময়মনসিংহে মৃত নারীকে ধর্ষণ করেছে লাশ বহনকারী আবু সাঈদ

    রক্ষক যখন বক্ষক ময়মনসিংহের মৃত নারীকে ধর্ষন করেছে লাশ বহনকারী এক যুবক । জাতির মানবিক মূল্যবোধ যখন প্রশ্নের মুখে, ঠিক তখনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশকাটা ঘরে ঘটল নৃশংস ও লজ্জাজনক ঘটনা। ” সময় রবিবার (২১ অক্টোবর) রাত “ঘটনাসূত্রে জানাজায়, হালুয়াঘাট ঘোষবেড় গ্রামে নূর জাহান হাসি (২০)নামে কলেজ শিক্ষার্থী ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন। নোটে লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ নিহত নূও জাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকাল ১১ টার সময় ময়মনসিংহের হালুয়াঘাট থানা হতে লাশ বহনকারী আবু সাঈদ কে দিয়ে ময়মনসিংহ মর্গে লাশ পাঠায়। রাতে আবু সাঈদ মর্গে ডুকে মৃত নূও জাহান হাসিকে ধর্ষণ করে। ডা: আল মামুন পোস্টমর্টেম করার সময় বুঝতে পারে মৃত মেয়েটি কে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি হালুয়াঘাট ও কোতোয়ালী মডেল থানার পুলিশ কে জানানো হলে। পুলিশ সন্দেহ জনক ভাবে আবু সাঈদ কে জিজ্ঞাসাবাদ করলে সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করে। এ বিষয়ে তার বিরোদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে মোঃ নং-৮৫, তারিখ-২১/১০/২০২৫ ইং। আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। আসামি আবু সাঈদ (১৯), হালুয়াঘাট খন্দকপাড়া গ্রামের, মৃত জয়নাল আবেদীনের ছেলে। এই জঘন্য ঘটনাটি সমাজে নৈতিক অবক্ষয়ের এক ভয়াবহ উদাহরণ। মৃত্যুর পরও একজন নারী নিরাপদ নয়, এই চিত্র আমাদের বিবেক লজ্জিত করেছে ।

  • ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের ধর্মঘট সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন,জন দুভোর্গ

    ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের ধর্মঘট সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন,জন দুভোর্গ

    ময়মনসিংহে শনিবারের জুলাই যুদ্ধাদের আওয়ামীলীগ নেতা আমিনুল হক শামীমের (ময়মনসিংহ হহে ঢাকা গামী) মালিকানাধীন ১৬ টি ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধের দাবীর প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পরিবহন মালিক সমিতির পক্ষ হতে আওয়ামীলীগের দোসর আমিনুল হক শামীমের ১৬ টি বাস বন্ধ করে দেওয়ায় সড়কে জুলাই যোদ্ধাদের ও শ্রমিকদের মাঝে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে আজ রোববার সকাল হতে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধকরে দিয়েছে। সকাল হতে ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের অনশন ধর্মঘটের ফলে ময়মনসিংহ হতে সারাদেশের সাথে ময়মনসিংহের যোগযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ময়মনসিংহ,জামালপুর,শেরপর কিশোরগঞ্জ,নেত্রকোনা টাঙ্গাইল,হালুয়াঘাটসহ ময়মনসিংহ দিয়ে চলাচলকারী সকল রোডের পরিবহন বন্ধ থাকায় হাজার হাজার যাত্রি সাধারনকে চরম দুর্ভোগে মধ্যে পড়তে হয়েছে।

  • ময়মনসিংহে আমনিুল হক শামীমের ইউনাইটেড পরিবহন  ১৬ বাস বন্ধের সিদ্ধান্ত

    ময়মনসিংহে আমনিুল হক শামীমের ইউনাইটেড পরিবহন ১৬ বাস বন্ধের সিদ্ধান্ত

    ময়মনসিংহে বাস মালিক সমিতির সিদ্ধান্তে আমিনুল হক শামীমের ১৬ বাস বন্ধ শেখ হাসিনা সরকারের দোসর আওয়ামীলীগ নেতা আমিনুল হক শামীমের (সাবেক এনা পরিবহন) বর্তমানে নাম পরিবর্তন করা ইউনাইটেড পরিবহন নামে ময়মনসিংহ হতে ঢাকা চলা ১৬ টি গাড়ী বন্ধের দাবীতে শনিবার শহরের মাসকান্দা বাস টার্মিনালে ও ঢাকা বাইপাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (জুলাই যুদ্ধাদেন) নেতাকর্মী আন্দোলনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহামড়ক অবরোধ করার ঘটনায় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে আমনিুল হক শামীমের মালিকানাধীন ১৬ টি বাস বন্ধের সিদ্ধান্ত হয়েছে।এ ব্যাপারে ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন-আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড সার্ভিসের ম্যানেজার রতন পণ্ডিতকে প্রত্যাহার করা হয়েছে।

  • ত্রিশালে জুয়া আর নেশার টাকার জন্য বাবা-মাকে হত্যা করে মাটিচাপা দিল ছেলে রাজু

    ত্রিশালে জুয়া আর নেশার টাকার জন্য বাবা-মাকে হত্যা করে মাটিচাপা দিল ছেলে রাজু

    ময়মনসিংহের ত্রিশালে জুয়া আর নেশার টাকার চাহিদা পূরণ না করায় নেশাখোর ছেলে রাজু শেখ (৩০) নিজের বাবা-মাকে নৃশংসভাবে হত্যা করেছে। উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর বাঁশকুড়ি আংড়ারচড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৯ সেপ্টেম্বর পৈশাষিক এ খুনের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু শেখ দীর্ঘদিন ধরে নেশায় ও অনলাইন জুয়ায় আসক্ত ছিল। সে নিয়মিতভাবে তার বাবা মোহাম্মদ আলী শেখ ও মা রওশন আরা বেগমের কাছ থেকে টাকা দাবি করত এবং বাবা মাকে টাকা দিতে বাধ্য করতো। এর ওই সূত্র ধরে কয়েক দিন আগে সে বাবার কাছে আবার ৪ লাখ টাকা দাবি কওে প্রকাশ্যে বলে টাকা না দিলে কাউকে জীবিত রাখবে না। তার জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজু প্রথমে কুড়াল দিয়ে তার বাবার গলা কেটে হত্যা করে এবং এরপর মাকে গলা চেপে হত্যা করে। হত্যার পর দুজনের মৃতদেহ ঘরের ভেতর মাটি খুড়ে মাটিচাপা দিয়ে রাখে। এবং ঘটনার পর রাজু তার বোনদের জানায় যে, মা বেড়াতে গেছেন। কিন্তু বোনেরা খোঁজ নিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে তাদের খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসে। তখন বোনের ঘরে ডুকারপর ঘরের মেঝেতে নতুন মাটি দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের নিয়ে মাটি খুঁড়ে দেখেন, বাবা-মায়ের মরদেহ সেখানে পোঁতা রয়েছে। এলাকাবাসীর দাবি, রাজু শেখ দুই বছর আগে বিয়ে করেছেন, এবং স্ত্রীর চাহিদা মেটাতেই সে টাকার জন্য চাপ দিচ্ছিল। বাবা মাকে খুন করা জোড়া খুনের ঘটনাটি এলাকাবাসী ত্রিশাল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং রাজু শেখকে আটক করেছে। এ ঘটনায় ত্রিশালথানার অফিসার ইচার্জ মুনসুর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন আমরা ঘটনাস্থলে হতে মাটি খুড়ে দৃটি লাশ উদ্ধার করেছি। হত্যাকারীকে আটক করেছি । লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরন করা হয়েছে।