বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন নাটক “মদিনার বিষাদ”

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩২৫ সময় দেখুন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন নাটক "মদিনার বিষাদ"

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে এনেছে নতুন নাট্য প্রযোজনা “মদিনার বিষাদ”। আগামী ২৬ অক্টোবর রবিবার ও ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টা পুরাতন কলাভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবরেটরিতে এই নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মীর মোশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” অবলম্বনে নির্মিত এই নাটকের সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন ড. সৈয়দ মামুন রেজা। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা। নাটকের গল্পে দেখা যায় ইমাম হাসানের স্ত্রী জায়েদা অর্থের লোভে ও মায়মুনার প্ররোচনায় পরপর তিন বার নিজ স্বামীকে বিষ খাওয়ান।

টানা চল্লিশ দিন বিষের যন্ত্রণায় নিদারুণ কষ্ট ভোগ করে ইমাম হাসান শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বেই জায়েদাকে ক্ষমা করে দেন এবং জায়েদা তাঁকে বিষ পান করিয়েছেন তা কারো কাছে বলেন না। এদিকে ইমাম হাসানের শত্রু এজিদ সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার ও নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দিলেও জায়েদাকে হত্যা করেন। লোভের বশবর্তী হয়ে স্বামীর প্রাণ হরণকারী জায়েদা শেষ পর্যন্ত নিজের প্রাণও বিসর্জন দিলেন। নাটকটির পোশাক ও আলোক পরিকল্পনা করেছেন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। সংগীত পরিকল্পনায় ছিলেন শিহাব, অনিক ও হিমু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া নূরুদ্দিন, ইমাম মাহাদী, মাঈশা, প্রিয়া, আলভি মাহমুদ, ত্রিপুরা ডানা, সজীব, সানী, রিয়া মহন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD