বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৪ নভেম্বর মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি লেকে ৩০ কেজি তেলাপিয়া প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেক, নবনির্মিতব্য দশ তলা বিশিষ্ট ছাত্রী হল সংলগ্ন লেক এবং নতুন কলা ভবন সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে আরও বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিশ্ববিদ্যালয়ের এই

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

লেকগুলোতে ছাড়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। লেকের সৌন্দর্য্য বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে কিছুটা হলেও ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD