রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

তোফায়েল আহমেদ আর নেই

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭১ সময় দেখুন

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার সক্রিয় ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD