শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ সময় দেখুন

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। ১১ সেপ্টেম্বর শুক্রবার  বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. সাদেক আলী (২৭)। তিনি জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাছাড়া আরেকজন নারী নিহত হয়েছেন। তারা দুইজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন। তিনি বলেন, সাদেক আলীর একজন আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাদেক। অটোরিকশাতে চালক ছাড়াও আরও চারজন যাত্রী ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস মোড় পর্যন্ত আসতেই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। এসময় আহত হন আরও পাঁচজন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD