শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও এক জনের মৃ”ত্যু, মৃতের সংখ্যা ১৫

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ সময় দেখুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনির হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন গত ২৪ ঘণ্টার আপডেটে এ তথ্য জানান।

নিহত মনির হোসেন ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৭৯ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৪২ জন নারী ও ১০ জন শিশু।হাসপাতাল সূত্র জানায়, ২০২৬ সালে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD